আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১১:৪৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১১:৪৫:০৭ পূর্বাহ্ন
স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে
ওয়ারেন, ২৫ মে ॥ আজ সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হচ্ছে ঐতিহাসিক মেমোরিয়াল ডে। স্মরণ ও শ্রদ্ধার এই দিনটি দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য যুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর সেনাদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে পালন করা হয়।
“স্মরণ দিবস” হিসেবে পরিচিত এই দিনটি যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির দিন। ১৯৭১ সালে কংগ্রেস মেমোরিয়াল ডে-কে জাতীয় সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে। এর আগে দীর্ঘদিন এটি “ডেকোরেশন ডে” নামে পরিচিত ছিল এবং মে মাসের ৩০ তারিখে পালন করা হতো। পরবর্তীতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিনটির নাম ও পালনের ধারা বর্তমান রূপ নেয়।
১৮৬৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় নিহত সদস্যদের স্মরণে এই দিনটি পালন করা হয়ে আসছে। বর্তমানে মেমোরিয়াল ডে শুধু শোক ও শ্রদ্ধার দিনই নয়, বরং অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালের সূচনার প্রতীক হিসেবেও বিবেচিত হয়।
এদিন দেশজুড়ে বিভিন্ন শহরে বর্ণাঢ্য প্যারেড, শোভাযাত্রা ও সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়। সাঁজোয়া যানসহ অংশ নেওয়া এসব শোভাযাত্রা মানুষের মধ্যে দেশপ্রেম ও শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে।
দিবসটি উপলক্ষে সমাধি-সৌধ ও কবরস্থানে স্বেচ্ছাসেবীরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান। ছোট-বড় সব শহরেই নানা আয়োজনের মাধ্যমে গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে এই স্মরণীয় দিনটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান