আমেরিকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উডহেভেনে ৬৫ মিলিয়ন ডলারের প্রকল্পে রেল ক্রসিংয়ে বড় পরিবর্তন পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে গ্রীষ্মের আগে মিশিগানের জলাশয়ের ফেনা  নিয়ে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা মহাকাশ প্রযুক্তির পথে বাংলাদেশি  তরুণ প্রতিভা জাকির উজ্জ্বল অর্জন ডেট্রয়েটে ‘টিন টেকওভার’ সহিংসতা, দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন ক্র্যাটম বিক্রি নিষিদ্ধ স্টার্লিং হাইটসে, ৬-১ ভোটে পাস সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রবাসে জৈন্তিয়া কমিউনিটির ঐক্য দেখে মুগ্ধ এডভোকেট নুরুল হক

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০২:৩০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০২:৩০:২৫ পূর্বাহ্ন
প্রবাসে জৈন্তিয়া কমিউনিটির ঐক্য দেখে মুগ্ধ এডভোকেট নুরুল হক
হ্যামট্রাম্যাক, ২৬ মে : গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে বৃহত্তর জৈন্তিয়ার স্বনামধন্য আইনজীবী ও সাবেক পিপি এডভোকেট নুরুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার রাতে শহরের অভিজাত রেস্টুরেন্ট ‘আলাউদ্দিন’-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী জৈন্তিয়া কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং এডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, শামছুল কবির, নজরুল ইসলাম বদরুল, হাজী আব্দুর রকিব, শাহজান রহমান মুফিজ, এসএম জয়নাল, জামিল, মাহিন, তারেক, রামিম, আশরাফুল, আম্বিয়া, নজরুল, নজরুল আলম, মুমিন উল্লাহ, আব্দুল্লাহ আহমেদ ও ইসমাইল আহমেদসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, কমিউনিটি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহীন আহমদ, রাজু আহমদ, খালেদ আহমদ, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।
সংবর্ধিত অতিথি এডভোকেট নুরুল হক তাঁর বক্তব্যে বলেন, “সুদূর আমেরিকায় এসেও জৈন্তিয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক ঐক্যের যে চিত্র দেখলাম, তাতে আমি সত্যিই অভিভূত। জৈন্তিয়ার উন্নয়ন ও প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখতে প্রবাসী সংগঠনগুলোর অবদান অনস্বীকার্য।”
সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, “জৈন্তিয়া মায়ের এই গুণী সন্তানকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।” পরে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। চা-আপ্যায়নের মধ্য দিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই বাংলার সাহিত্যাঙ্গনে উজ্জ্বল নাম শাম্মী তুলতুল

দুই বাংলার সাহিত্যাঙ্গনে উজ্জ্বল নাম শাম্মী তুলতুল