আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক

সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০১:০৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০১:০৯:৪৯ অপরাহ্ন
সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু
সায়ো টাউনশিপ, ২৬ মে : মিশিগান স্টেট পুলিশ অ্যান আরবারের এক নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করছে। পুলিশের ভাষ্যমতে, সোমবার ওয়াসটেনাও কাউন্টির একটি ওভারপাস থেকে নিচের ফ্রিওয়েতে লাফ দিয়েছিলেন ওই নারী।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুর ১টার দিকে সায়ো টাউনশিপের ইন্টারস্টেট-৯৪ ও পার্কার রোড সংলগ্ন এলাকায় ব্রাইটন পোস্টের পুলিশ সদস্যদের তলব করা হয়। সেখানে খবর পাওয়া যায়, এক ব্যক্তি ওভারপাস থেকে নিচের মহাসড়কে লাফ দিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২৬ বছর বয়সী ওই নারী ওভারপাসের ওপর দাঁড়িয়ে নিচের মহাসড়কের দিকে তাকিয়ে ছিলেন।
তদন্তকারীরা জানান, সেতু থেকে লাফ দেওয়ার আগে প্রত্যক্ষদর্শীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। পুলিশ জানায়, মহাসড়কের পিচঢালা সড়কে পড়ার আগে তিনি পাশ দিয়ে যাওয়া একটি সেমি-ট্রাকের সঙ্গে ধাক্কা খান। পরে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করে।
কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
মানসিক স্বাস্থ্য সংকটে থাকা কেউ সহায়তা প্রয়োজন মনে করলে ‘Suicide and Crisis Lifeline’-এর ৯৮৮ নম্বরে কল, টেক্সট বা চ্যাট করতে পারেন। এছাড়া ৭৪১৭৪১ নম্বরে ‘TALK’ লিখে টেক্সটের মাধ্যমে ‘Crisis Text Line’-এর সঙ্গেও যোগাযোগ করা যায়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হ্যামট্রাম্যাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ, থাকবেন শীর্ষ প্রার্থীরা

হ্যামট্রাম্যাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ, থাকবেন শীর্ষ প্রার্থীরা