আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত

যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০১:১৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০১:১৩:৫৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা
ওয়ারেন, ২৭ মে : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা আজ যুক্তরাষ্ট্রজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। মিশিগানসহ দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে সকাল থেকেই খোলা মাঠ, ইসলামিক সেন্টার ও মসজিদগুলোতে হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে শান্তি, কল্যাণ ও মানবতার জন্য দোয়া করেন।
ঈদের নামাজ শেষে অনেকেই পরিবার-পরিজন নিয়ে কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন খামার ও নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়া হয় ধর্মীয় বিধান অনুসারে। একই সঙ্গে আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের মাঝে কোরবানির মাংস বিতরণের মধ্য দিয়ে ভাগাভাগি ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।
ইসলামের ইতিহাস অনুযায়ী, প্রায় পাঁচ হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন। আল্লাহর অপার কুদরতে শেষ পর্যন্ত হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। সেই আত্মত্যাগ, আনুগত্য ও ঈমানের মহান শিক্ষাকে স্মরণ করেই বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানি করে থাকে।
কোরবানি কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা বা আনন্দ-উৎসব নয়; এর সঙ্গে জড়িয়ে আছে আত্মশুদ্ধি, ত্যাগ, মানবতা ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের শিক্ষা। ইসলামের দৃষ্টিতে কোরবানির প্রকৃত তাৎপর্য হলো মানুষের ভেতরের অহংকার, লোভ, হিংসা, ক্রোধ, মোহ ও কুপ্রবৃত্তিকে দমন করা। তাই শুধু পশু কোরবানি নয়, প্রয়োজন নিজের ভেতরের পশুত্বের কোরবানি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুপ্রভাত মিশিগানের পক্ষ হতে প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রংপুরে চার খুন : বদলি পুলিশ কমিশনার

রংপুরে চার খুন : বদলি পুলিশ কমিশনার