আমেরিকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা

যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০১:১৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০১:১৩:৫৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা
ওয়ারেন, ২৭ মে : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা আজ যুক্তরাষ্ট্রজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। মিশিগানসহ দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে সকাল থেকেই খোলা মাঠ, ইসলামিক সেন্টার ও মসজিদগুলোতে হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে শান্তি, কল্যাণ ও মানবতার জন্য দোয়া করেন।
ঈদের নামাজ শেষে অনেকেই পরিবার-পরিজন নিয়ে কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন খামার ও নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়া হয় ধর্মীয় বিধান অনুসারে। একই সঙ্গে আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের মাঝে কোরবানির মাংস বিতরণের মধ্য দিয়ে ভাগাভাগি ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।
ইসলামের ইতিহাস অনুযায়ী, প্রায় পাঁচ হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন। আল্লাহর অপার কুদরতে শেষ পর্যন্ত হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। সেই আত্মত্যাগ, আনুগত্য ও ঈমানের মহান শিক্ষাকে স্মরণ করেই বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানি করে থাকে।
কোরবানি কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা বা আনন্দ-উৎসব নয়; এর সঙ্গে জড়িয়ে আছে আত্মশুদ্ধি, ত্যাগ, মানবতা ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের শিক্ষা। ইসলামের দৃষ্টিতে কোরবানির প্রকৃত তাৎপর্য হলো মানুষের ভেতরের অহংকার, লোভ, হিংসা, ক্রোধ, মোহ ও কুপ্রবৃত্তিকে দমন করা। তাই শুধু পশু কোরবানি নয়, প্রয়োজন নিজের ভেতরের পশুত্বের কোরবানি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুপ্রভাত মিশিগানের পক্ষ হতে প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের’ যাত্রা শুরু

কার্ডিফে ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের’ যাত্রা শুরু