আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১২:৫৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১২:৫৮:৪৭ পূর্বাহ্ন
ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন
আটলান্টিক সিটি, ২৮ মে : যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। 
২৭মে, বুধবার সকালে সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। বড়দের সাথে ছোটরাও রং-বেরংয়ের পাজামা-পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেয়। ঈদ জামাতে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল। ঈদুল আজহার তাৎপর্য ধারণ করে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের কথা উচ্চারিত হয়েছে সর্বত্র। ঈদের জামাতে প্রবাসী মুসলমানরা বিশ্বশান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে আকুতি জানিয়েছেন।

মসজিদ আল হেরা : সিটির ২৪২৬,আটলান্টিক এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত মসজিদ আল হেরায় ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ নেয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম মহিলাও ঈদের জামাতে অংশ নেয়। মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার পর ঈদের নামাজের জামাত শুরু হয়। ঈদের নামাজ আদায় শেষে খুৎবা দেওয়া হয়, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন হাসান বুজিন সিবাই।

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটির ১৬, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের দ্বারা পরিচালিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের অন্যতম বৃহত্তম জামাত। এখানে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি নামাজের জন্য ভিন্ন ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলাও এখানে ঈদের নামাজ আদায় করেন। ইসলামিক সেন্টারের সভাপতি ইকবাল হোসেনের মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার পর ঈদের  জামাত শুরু হয়। ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ তাসদীদ। ঈদের নামাজ শেষে শিশু-কিশোরদের মাঝে মিষ্টি, ডোনাট, আইসক্রিম, জুস, খেলনা বিতরণ করা হয়।

মসজিদ আল তাকওয়া : সিটির  ৩৫৩৬-৩৮ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল-তাকওয়ায়  ঈদুল আজহার অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন আবু সাইয়িদ । বিপুল সংখ্যক মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া আটলান্টিক সিটির পার্শ্ববর্তী শহরের বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত