আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০২:১৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০২:১৯:৫১ পূর্বাহ্ন
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার
গতকাল বৃহস্পতিবার ম্যাকিনাক পলিসি কনফারেন্স'-এ বক্তব্য রাখছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার/Sara Lynn Macy, Special To The Detroit News

ম্যাকিনাক আইল্যান্ড, ২৯ মে : গতকাল বৃহস্পতিবার সকালে গ্র্যান্ড হোটেলের বারান্দায় WJBK-TV (চ্যানেল ২)-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নাকচ করে দেন। তবে দিনের পরবর্তী সময়ে তিনি নিজের অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিতও দেন।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে হুইটমার বলেন, আপাতত তিনি কিছুটা বিরতি নিতে চান এবং “বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতে—হুট করে কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে না পড়তে—আগ্রহী।”
বার্ষিক  ম্যাকিনাক নীতি সম্মেলনের তৃতীয় দিনে বৃহস্পতিবার সকালে ‘ফক্স ২’-এর সাংবাদিক  রূপ রাজ-কে দেওয়া সাক্ষাৎকারে হুইটমার বলেন, “পেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একদল শক্তিশালী প্রার্থী সামনে আসবেন। তবে ২০২৮ সালে আমি তাদের দলে থাকব না—এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি।”
গভর্নরের কার্যালয়ের মুখপাত্ররা জানিয়েছেন, তিনি বর্তমানে কোনো সাক্ষাৎকারের জন্য উপলব্ধ নন। এদিকে, হুইটমারের রাজনৈতিক প্রচার শিবিরের এক মুখপাত্রের কাছে মন্তব্য চেয়ে পাঠানো বার্তারও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
তবে দিনের পরবর্তী সময়ে সম্মেলনের মঞ্চে দেওয়া আরেক সাক্ষাৎকারে গভর্নর গ্রেচেন হুইটমার তার আগের বক্তব্য থেকে কিছুটা সরে আসার বা তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বলে মনে হয়।
হুইটমার বলেন, “আমি কখনোই ভাবিনি যে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার মনে হয়, এ বিষয়ে আরও বিচক্ষণ হওয়া উচিত ছিল... কখনোই নিশ্চিতভাবে ‘না’ বলা ঠিক নয়।”
তিনি আরও বলেন, “গভর্নর হিসেবে আমার আট বছরের মেয়াদ শেষ করার এই সময়ে আমি চাই না কোনো কিছু আমার মনোযোগে ব্যাঘাত ঘটাক। এই মুহূর্তে ঘোষণা দেওয়ার মতো বিশেষ কিছু আমার কাছে নেই।”
সাক্ষাৎকারের এক ভিডিও ক্লিপে হুইটমার জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পরিবহন সচিব পিট বুটিজাজ, সাবেক বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো এবং রিপাবলিকান পার্টির  সাবেক প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান।
ডেট্রয়েট আঞ্চলিক চেম্বারের বার্ষিক নীতি সম্মেলনে অংশ নিতে বুটিজাজ ও রাইমন্ডো—উভয়েই এই সপ্তাহে ম্যাকিনাক আইল্যান্ডে অবস্থান করছিলেন। হুইটমার বলেন, “সবাই আমাকে একই পরামর্শ দিয়েছেন—‘কিছুটা সময় নাও।’ আর ঠিক সেটাই আমি করতে যাচ্ছি।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ