আমেরিকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

নর্থভিলে শেকড়ের টানে ঈদ আনন্দে মেতে উঠলেন প্রবাসীরা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০২:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০২:৪১:১১ পূর্বাহ্ন
নর্থভিলে শেকড়ের টানে ঈদ আনন্দে মেতে উঠলেন প্রবাসীরা
নর্থভিল, ২৯ মে : বিদেশের যান্ত্রিক ব্যস্ততার মাঝেও শেকড়ের টানে মেতে উঠেছেন মিশিগানের বাংলাদেশি-আমেরিকানরা। বুধবার বিকেলে নর্থভিল শহরের ইঞ্জিনিয়ার ড. নাজমুল আনোয়ার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আইরিন সুলতানা অ্যানির বাসভবনে আয়োজন করা হয় এক জমকালো ঈদ আড্ডার। সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও ব্যাংকারসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশ নেন।
বাইরের আকাশ বিদেশের হলেও ভেতরের পরিবেশে ছিল এক টুকরো বাংলাদেশের আবহ। নর্থভিলের ওই মনোরম বাসভবনটি যেন হয়ে উঠেছিল এক ক্ষুদ্র “বাংলাদেশ”।
পেশাগত ব্যস্ততা উপেক্ষা করে এই ঈদ আড্ডায় যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত শতাধিক সফল পেশাজীবী। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক বা ব্যাংকার- সবাই মিলে মেতে উঠেছিলেন ঈদের অকৃত্রিম আনন্দে।
আয়োজকদের মতে, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশিদের এক সুতোয় বাঁধা। তাঁরা বলেন, কোরবানির ঈদ শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্পর্ক গড়ে তোলাও এর গুরুত্বপূর্ণ শিক্ষা।
ডাইনিং টেবিলে সাজানো ছিল নানা ধরনের দেশীয় খাবার। বিদেশের মাটিতে দেশি স্বাদের এই আপ্যায়ন অতিথিদের দেশীয় ঈদ সংস্কৃতির স্মৃতি আরও গভীরভাবে মনে করিয়ে দেয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন