আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, কমিটি গঠিত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:৫৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০১:৫৪:০৪ পূর্বাহ্ন
প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, কমিটি গঠিত
রাউজান (চট্টগ্রাম), ৩০ মে : বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক, পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারের নবরূপকার ও বিহারাধ্যক্ষ পণ্ডিতপ্রবর ভদন্ত সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের মহোদয়ের ৮৫তম জন্মতিথি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারে আয়োজিত এক পরামর্শ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি ভদন্ত সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের এবং সঞ্চালনা করেন মহাসচিব প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ।
প্রায় ৪০ জন ভিক্ষু এবং তিন শতাধিক সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিষয় নির্বাচনী কমিটির সুপারিশক্রমে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরকে সভাপতি, দি ওয়ার্ল্ড শাসন সেবক সংঘের কর্ণধার উ. পঞ্ঞা চক্ক মহাথেরকে কার্যকরী সভাপতি, প্রদীপ কুমার বড়ুয়া আনন্দকে মহাসচিব এবং প্রদীপ কুমার বড়ুয়া পরিমলকে অর্থ সচিব করে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হয়।
সভায় প্লাটিনাম জন্মজয়ন্তী উদযাপনের সম্ভাব্য তারিখ আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানস্থল নির্বাচন, পূর্ণাঙ্গ কমিটি গঠন, সেমিনারের পরিধি নির্ধারণ, স্মারক প্রকাশনা এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ও উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ভদন্ত সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, মহাসভার মহাসচিব ও প্রধান সমন্বয়কারী প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের, সদ্ধর্মসারথি সুমনবংশ মহাথের, সংঘনিধি সুমঙ্গল থের, প্রভাষক প্রিয়বংশ থের, ভদন্ত করুণাপ্রিয়ো থেরো, বিশিষ্ট সমাজসেবী অনিল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক (অব.) সমীরণ বিকাশ বড়ুয়া, সমাজসেবী প্রদীপ কুমার বড়ুয়া, বিনন্দ বড়ুয়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, কল্যাণমিত্র বড়ুয়া, জনি বড়ুয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির