আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক 

স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:৫৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ১২:৩৮:০৫ অপরাহ্ন
স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি
ওয়ারেন, ৩০ মে : আসন্ন মিশিগান স্টেট নির্বাচনে গভর্নর, সেক্রেটারি অব স্টেট, অ্যাটর্নি জেনারেল, ইউএস সিনেটর, স্টেট সিনেটর এবং স্টেট রিপ্রেজেন্টেটিভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের প্রার্থীদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এমআইবিএডিসি)। শনিবার দুপুরে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনটির গুরুত্বপূর্ণ বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এমআইবিএডিসি’র সভাপতি সাদেক রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাশকুর কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ারম্যান ড. নাজ হাসান।
দীর্ঘ আলোচনা ও প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, অভিজ্ঞতা এবং কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা পর্যালোচনার পর বোর্ড সভায় বেশ কয়েকজন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হয়। সমর্থনপ্রাপ্ত শীর্ষ প্রার্থীদের মধ্যে রয়েছেন গভর্নর পদে জোসেলিন বেনসন, সেক্রেটারি অব স্টেট পদে গার্লিন গিলক্রিস্ট, অ্যাটর্নি জেনারেল পদে এলি স্যাভিট এবং ইউএস সিনেটর পদে ড. আবদুল এল-সায়েদ। এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টের একাধিক স্টেট সিনেটর ও স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থীকে সমর্থন জানিয়েছে সংগঠনটি ।এছাড়া ডিস্ট্রিক্ট-৭ থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি-আমেরিকান প্রার্থী সীমা আহমেদের প্রতিও আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করা হয়।
সংগঠনের নেতারা জানান, পরবর্তী আরেকটি বোর্ড সভায় স্টেট সিনেটর ও স্টেট রিপ্রেজেনটেটিভ বেশ কয়েকজন প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা রয়েছে। 
সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, আগামী ৪ আগস্টের প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ঐক্যবদ্ধভাবে সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করবে। এর মাধ্যমে মিশিগানের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ ও প্রভাব আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বোর্ড সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মুহিত মাহমুদ, রেজাউল চৌধুরী, ফয়সল আহমেদ, খন্দকার কামাল, মিসবাহুর চৌধুরী, আজিজ চৌধুরী, মুন্নি রহমান, বকুল তালুকদার, সাব্বির খান, জিয়া উদ্দিন জয়, তোফায়েল রেজা সোহেল, কবির আহমেদ, মুশতাক চৌধুরী, জিয়া হক, সাদিয়া হক, মো. কামরুজ্জামান ফাহিম, সজল ভট্টাচার্য এবং দেবাজন দ্বীপ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা