আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০২:২২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০২:২২:৪৩ পূর্বাহ্ন
হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১
হেজেল পার্ক, ২৯ মে : হেজেল পার্কে একটি ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অপর একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে ইন্টারস্টেট-৭৫ ও নাইন মাইল রোডের অদূরে পাওয়েল ও অরচার্ড অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পাওয়েল অ্যাভিনিউয়ের ২৩,০০০ ব্লকে অবস্থিত একটি বাড়ি থেকে বেশ কয়েকজনকে দ্রুত বেরিয়ে যেতে দেখেন। বাড়ির বাইরে তারা গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তদন্তকারীরা জানান, ঘটনাস্থল থেকে কয়েকটি বাড়ি দক্ষিণে তারা আহত অবস্থায় এক নারীকে খুঁজে পান। 
কর্মকর্তারা জানান, আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২০ বছর বয়সী ওই যুবককে মৃত ঘোষণা করেন। নিহত যুবক ডেট্রয়েটের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে আহত ১৯ বছর বয়সী তরুণী পন্টিয়াকের বাসিন্দা। গোয়েন্দাদের ভাষ্য অনুযায়ী, তার আঘাত গুরুতর হলেও তা প্রাণঘাতী নয়।
শুক্রবার বিকেলে পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, বাড়িটিতে একটি ‘আফটার-প্রম’ পার্টি চলাকালে কোনো বিষয়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বাড়ির ভেতর ও বাইরে উভয় স্থানেই দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ আরও জানায়, বাড়িটি স্বল্পমেয়াদি ভাড়ায় নেওয়া হয়েছিল এবং ওই পার্টির সঙ্গে হেজেল পার্ক স্কুল ডিস্ট্রিক্টের কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। এক বিবৃতিতে পুলিশ জানায়, “গোয়েন্দারা বর্তমানে তল্লাশি পরোয়ানা সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন