আমেরিকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী

মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:০৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০১:০৯:০৯ অপরাহ্ন
মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প
ওয়াশিংটন, ৩০ মে : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে তাঁকে “চমৎকার স্বাস্থ্যের অধিকারী” হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর চিকিৎসক তাঁকে আরও নিয়মিত শরীরচর্চা করার পাশাপাশি অ্যাসপিরিন সেবনের মাত্রা কমানোর পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের মতে, তাঁর ত্বকে দেখা যাওয়া কালশিটে দাগ বা ক্ষতের অন্যতম কারণ হলো দীর্ঘদিনের অ্যাসপিরিন ব্যবহার। ইউএসএ টুডে এর বরাতে এ খবর দিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ।
৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতা ও ২৩৮ পাউন্ড ওজনের ট্রাম্পের বডি মাস ইনডেক্স বা ক্লিনিক্যাল স্থূলতার সীমার কাছাকাছি অবস্থান করছে। তবুও হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবাবেলা বলেছেন, অত্যন্ত ব্যস্ত কর্মজীবন এবং সারাজীবন তামাক ও অ্যালকোহল থেকে দূরে থাকার অভ্যাস তাঁর সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে বারবাবেলা উল্লেখ করেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চমৎকার স্বাস্থ্যের অধিকারী। তাঁর হৃদযন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং সামগ্রিক শারীরিক সক্ষমতা অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে।”
তিনি আরও বলেন, ট্রাম্পের কর্মব্যস্ত দৈনন্দিন সূচির মধ্যে রয়েছে উচ্চপর্যায়ের বৈঠক, জনসম্মুখে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিয়মিত শারীরিক সক্রিয়তা তাঁর সামগ্রিক স্বাস্থ্য ও কর্মক্ষমতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।
গত ২৯ মে গভীর রাতে প্রেসিডেন্টের স্বাস্থ্যসংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এর আগে কয়েক দিন ধরে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।  ২৬ মে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে ট্রাম্পের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সাধারণত ফলাফল দ্রুত প্রকাশ করার যে প্রচলিত রীতি রয়েছে, এবার তা অনুসরণ করা হয়নি। ফলে প্রতিবেদন প্রকাশে বিলম্ব নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়।
প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে ব্যাপক আলোচনা ও জনআগ্রহের মধ্যে গভীর রাতে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বৈঠকে ক্লান্ত বা অবসন্ন দেখানোর বিষয়টি যখন সামনে আসছিল- তখনই স্বাস্থ্য পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে শপথ গ্রহণকারী সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে পরিচিত  ট্রাম্প আগামী ১৪ জুন ৮০ বছরে পদার্পণ করবেন। হোয়াইট হাউসের চিকিৎসক বারবাবেলা জানিয়েছেন, প্রেসিডেন্টের স্নায়ুতন্ত্রের ওপর পরিচালিত বিস্তৃত পরীক্ষায় তাঁর মানসিক ও জ্ঞানগত সক্ষমতা সম্পূর্ণ স্বাভাবিক পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে পেনসিলভানিয়ার বাটলার শহরে  নির্বাচনী সমাবেশ চলাকালে তাঁর ওপর চালানো হত্যাচেষ্টার ঘটনায় ডান কানে গুলিবিদ্ধ হওয়ার ফলে যে ক্ষত সৃষ্টি হয়েছিল, তার একটি স্থায়ী দাগ এখনও বিদ্যমান রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন

রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন