আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার

অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:১৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০১:১৪:৩৯ অপরাহ্ন
অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু
ট্যাম্পা (ফ্লোরিডা), ৩০ মে : ফ্লোরিডায় টেসলার ‘অটোপাইলট’ ফিচার ব্যবহার করে চলা একটি গাড়ি সড়ক থেকে ছিটকে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় এক চালকের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ফক্স ১৩ ট্যাম্পা এবং সিবিএস ট্যাম্পা ১০-এর খবরে বলা হয়েছে, গত ২৬ মে রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ট্যাম্পা শহরে দুর্ঘটনাটি ঘটে।  ইউএসএ টুডের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশ করেছে দ্য ডেট্রয়েট নিউজ।
ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোলের তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ৮৭ বছর বয়সী এক ব্যক্তি একটি টেসলা মডেল ওয়াই চালাচ্ছিলেন। গাড়িটি হঠাৎ সড়ক থেকে সরে গিয়ে একটি বৈদ্যুতিক বাক্সে ধাক্কা দেয় এবং পরে পাশের একটি পুকুরে পড়ে সম্পূর্ণ ডুবে যায়। ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ মাইল।
উদ্ধারকারী দল গাড়িতে থাকা দুজনকে হাসপাতালে নিয়ে যায়। পরে চালকের মৃত্যু হয়। তবে ৭৫ বছর বয়সী নারী যাত্রী প্রাণে বেঁচে যান। তিনি আহত হলেও তাঁর আঘাত জীবননাশের মতো গুরুতর নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি ‘অটোপাইলট’ মোডে চলছিল। তবে কীভাবে তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে কিংবা কী কারণে গাড়িটি সড়ক থেকে ছিটকে যায়, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত এখনো চলছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ এখনো জানায়নি, দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি, চালকের শারীরিক অসুস্থতা নাকি গাড়ির কোনো যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটি ভূমিকা রেখেছিল। এছাড়া উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে গাড়িটি কতক্ষণ পানির নিচে ছিল, সেটিও স্পষ্ট নয়।
দুর্ঘটনা এবং অটোপাইলট ব্যবস্থার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে ইউএসএ টুডে ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল ও টেসলার সঙ্গে যোগাযোগ করেছিল। তবে ২৮ মে পর্যন্ত কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার

২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার