আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

সিলেট পুলিশের ঈদ পুনর্মিলনী, প্রশাসন-রাজনীতির মিলনমেলা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:৪০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০১:৪০:৫২ অপরাহ্ন
সিলেট পুলিশের ঈদ পুনর্মিলনী, প্রশাসন-রাজনীতির মিলনমেলা
সিলেট, ৩০ মে : সিলেট জেলা পুলিশের সদস্যদের পবিত্র ঈদ-উল-আজহার আনন্দে শামিল করতে পুলিশ সুপারের বাসভবনে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী ২০২৬। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ারুল হক এবং জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। 
সিলেট জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বপরিবারে অংশ নেন। অনুষ্ঠানে পুলিশ সুপার ঈদ-উল-আজহার শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার আশা প্রকাশ করেন, এ ধরনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অফিসার ও ফোর্সের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক