আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ১০:৩১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ১০:৩১:২৪ অপরাহ্ন
উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু
অসকোডা কাউন্টি, ৩০ মে : অউ সেবল নদীর তীরবর্তী ক্যাম্প ১০ রোড এলাকার বাসিন্দাদের সোমবার সন্ধ্যায় সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে অসকোডা কাউন্টি শেরিফের কার্যালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলে দাবানলের ঝুঁকি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্মকর্তাদের মতে, উষ্ণ তাপমাত্রা, শুষ্ক গাছপালা এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে উত্তর মিশিগানে বর্তমানে দাবানলের ঝুঁকি অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে।
মিশিগান ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস (DNR) জানিয়েছে, আপার পেনিনসুলা এবং উত্তর লোয়ার পেনিনসুলার অধিকাংশ এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি ‘উচ্চ’ থেকে ‘অত্যন্ত উচ্চ’ পর্যায়ে অবস্থান করছে।
কর্তৃপক্ষ বাসিন্দা ও পর্যটকদের যেকোনো ধরনের বহিরাঙ্গন কার্যক্রমে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যা আগুনের সূত্রপাত ঘটাতে পারে।
ডিএনআর-এর অগ্নিনির্বাপণ বিশেষজ্ঞ পল রজার্স ২৯ মে এক বিবৃতিতে বলেন, আগামী ১০ দিনে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যা দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তাঁর মতে, কনিফার ও শুকনো পাইন পাতায় আর্দ্রতার অভাব থাকায় অনুকূল পরিস্থিতিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
তিনি আরও জানান, উচ্চ অগ্নিকাণ্ড ঝুঁকির কারণে আপার ও লোয়ার পেনিনসুলায় আবর্জনা পোড়ানোর অনুমতিপত্র দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি দক্ষিণ মিশিগানের বাসিন্দাদেরও বাইরে কিছু পোড়ানোর আগে স্থানীয় দমকল বিভাগ বা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানানো হয়েছে।

ডিএনআর বাসিন্দা ও দর্শনার্থীদের দাবানল প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—

∎ খোলা স্থানে কিছু পোড়ানোর সময় কাছাকাছি একটি হোস পাইপ বা পর্যাপ্ত পানির উৎস রাখা।
∎ ট্রেলারের চেইন যেন সড়কে ঘষা না খায় এবং শুকনো ঘাসের ওপর গরম যন্ত্রপাতি বা যানবাহন পার্ক না করা, যাতে আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি না হয়।
∎ ক্যাম্পফায়ার নির্দিষ্ট ফায়ার রিং বা গর্তের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং স্থান ত্যাগের আগে পানি ঢেলে, ছাই নেড়ে এবং পুনরায় পানি ঢেলে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা।
∎ আগুন বা গরম কয়লা কখনোই অযত্নে ফেলে না রাখা।
∎ জঙ্গল, শুকনো ঘাস বা ঝোপঝাড়ের দিকে আতশবাজি না ছোড়া।
∎ কাগজ ও পাতার মতো প্রাকৃতিক উপকরণ পোড়ানোর ক্ষেত্রে কেবল অনুমোদিত ও সুরক্ষিত বার্ন ব্যারেল ব্যবহার করা এবং প্লাস্টিক, বিপজ্জনক পদার্থ বা গৃহস্থালির আবর্জনা পোড়ানো থেকে বিরত থাকা।
চলতি মাসের শুরুতে ওসকোডা কাউন্টিতে সংঘটিত একটি দাবানলে প্রায় ১২৪ একর এলাকা পুড়ে যায়। ওই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২