আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৩:১৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৩:৩০:২৭ অপরাহ্ন
ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা
ফ্রেজার, ৩১ মে : মিশিগানের ফ্রেজার শহরে শনিবার সন্ধ্যায় এক পুলিশ কর্মকর্তার গুলিতে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
সিবিএস নিউজ ডেট্রয়েটের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে ব্রিজওয়ে এলাকার ১৭০০০ ব্লকে একটি পারিবারিক বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় একপর্যায়ে কিশোরটি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ কিশোরকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ নিহত কিশোরের পরিচয় প্রকাশ করেনি। এছাড়া গুলিবর্ষণের পরিস্থিতি কিংবা পারিবারিক বিরোধের প্রকৃতি সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। পুলিশের গুলিবর্ষণের এ ঘটনার তদন্তের দায়িত্ব  ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিসকে দেওয়া হয়েছে । তবে সংস্থাটিও তদন্তের স্বার্থে এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
শেরিফ অফিস জানিয়েছে, তদন্ত সম্পন্ন হওয়ার পরই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ম্যাকম্ব কাউন্টিতে স্থানীয় পুলিশ সংস্থার সম্পৃক্ততায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনাগুলোর তদন্ত সাধারণত শেরিফ অফিসই পরিচালনা করে থাকে। তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ