আমেরিকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন

মিশিগানে বাংলাদেশি আইনজীবীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:৫৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১২:৫৩:৩০ অপরাহ্ন
মিশিগানে বাংলাদেশি আইনজীবীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
ওয়ারেন, ২ জুন: মিশিগানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের সমন্বয়ে গঠিত একটি সংগঠনের সভা গত রোববার ওয়ারেন সিটির আল-শাহী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্য-সচিব অ্যাডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভাটি পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ‘বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- অ্যাডভোকেট মো. আব্দুর রহিম, অ্যাডভোকেট মো. মহব্বত খান, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাছুম এবং অ্যাডভোকেট মোশাররফ হোসেন।
সভায় সংগঠনের আহ্বায়ক কমিটিতে বাংলাদেশের বিভিন্ন বারের তিনজন সিনিয়র আইনজীবীকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা হলেন- অ্যাডভোকেট মহব্বত খান, অ্যাডভোকেট সুভাষ চক্রবর্তী এবং সাবেক পিপি রাধাপদ দেব সজল।
সভায় উপস্থিত সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে পারিবারিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের উদ্যোগে একটি ‘ফ্যামিলি ডিনার’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য একটি প্রস্তুতি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান অ্যাডভোকেট কায়সার হাসান সিমন। অন্যান্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাসুম, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট শামসুল হাসান বাবর এবং অ্যাডভোকেট মাহমুদুর রহমান।
সভায় আলোচনায় আরও অংশগ্রহণ করেন অ্যাডভোকেট কয়সর আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন, অ্যাডভোকেট আজিব উদ্দিন, অ্যাডভোকেট নুরুল মইনুল, অ্যাডভোকেট হোসেন আহমেদ সেলিম প্রমুখ।
সংগঠনের পরবর্তী সভার তারিখ আগামী ২৮ জুন, রোববার সন্ধ্যা ৬টায় নির্ধারণ করা হয়।
সমাপনী বক্তব্যে সভার সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ যে সংগঠনের বীজ রোপিত হলো, তা যেন সবার আন্তরিকতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে একটি সুদৃঢ় ও পরিপূর্ণ বৃক্ষে পরিণত হয়। তিনি সংগঠনের অগ্রযাত্রায় সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে বাংলাদেশি আইনজীবীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মিশিগানে বাংলাদেশি আইনজীবীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ