আমেরিকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক

কিশোর সহিংসতার উদ্বেগের মধ্যেই ডেট্রয়েটে নতুন গুলির ঘটনা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:০৫:২০ অপরাহ্ন
কিশোর সহিংসতার উদ্বেগের মধ্যেই ডেট্রয়েটে নতুন গুলির ঘটনা
ডেট্রয়েট, ২ জুন : শহরের পশ্চিমাঞ্চলে সোমবার সংঘটিত একটি গোলাগুলির ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্মকর্তারা ফেঙ্কেল অ্যাভিনিউয়ের ১৪৪০০ ব্লকে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় কিশোরটিকে উদ্ধার করেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ডেট্রয়েট পুলিশ বিভাগের মুখপাত্র অফিসার জ্যালন নেলসন জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত কিশোরটির শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তিনি বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহভাজনকে শনাক্ত করতে গোয়েন্দারা বিভিন্ন সূত্র ও তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত রেখেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডেট্রয়েটে কিশোর-তরুণদের জড়িত সহিংসতার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে সংঘটিত একটি ‘টিন টেকওভার’ বা কিশোরদের বিশৃঙ্খল সমাবেশের ঘটনায় দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
ওই ঘটনায় অভিযুক্তদের একজন র‍্যামন জাভন পেরেজ স্মিথের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশোরকে গুলি করার অভিযোগে হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুতর শারীরিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে হামলা, গুরুতর অপরাধমূলক হামলা, গোপনে অস্ত্র বহন এবং শারীরিক ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অপর কিশোরের বিরুদ্ধে গোপনে অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।
এদিকে, কিশোর সহিংসতা মোকাবিলায় ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড এবং শহরের পুলিশ প্রধান টড বেটিসন সম্প্রতি ছয় দফার একটি ‘কমিউনিটি সেফটি প্ল্যান’ বা সামাজিক নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছেন। পরিকল্পনার অংশ হিসেবে ‘ডিপিডি সেফ সামার স্ট্র্যাটেজি’ বাস্তবায়ন করা হচ্ছে, যার লক্ষ্য বেআইনি ড্র্যাগ রেসিং, বিপজ্জনক ‘ড্রিফটিং’, অননুমোদিত ব্লক পার্টি এবং বড় জনসমাগম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি কিশোর-তরুণদের জন্য ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা

মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা