আমেরিকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা

কিশোর সহিংসতার উদ্বেগের মধ্যেই ডেট্রয়েটে নতুন গুলির ঘটনা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:০৫:২০ অপরাহ্ন
কিশোর সহিংসতার উদ্বেগের মধ্যেই ডেট্রয়েটে নতুন গুলির ঘটনা
ডেট্রয়েট, ২ জুন : শহরের পশ্চিমাঞ্চলে সোমবার সংঘটিত একটি গোলাগুলির ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্মকর্তারা ফেঙ্কেল অ্যাভিনিউয়ের ১৪৪০০ ব্লকে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় কিশোরটিকে উদ্ধার করেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ডেট্রয়েট পুলিশ বিভাগের মুখপাত্র অফিসার জ্যালন নেলসন জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত কিশোরটির শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তিনি বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহভাজনকে শনাক্ত করতে গোয়েন্দারা বিভিন্ন সূত্র ও তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত রেখেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডেট্রয়েটে কিশোর-তরুণদের জড়িত সহিংসতার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে সংঘটিত একটি ‘টিন টেকওভার’ বা কিশোরদের বিশৃঙ্খল সমাবেশের ঘটনায় দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
ওই ঘটনায় অভিযুক্তদের একজন র‍্যামন জাভন পেরেজ স্মিথের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশোরকে গুলি করার অভিযোগে হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুতর শারীরিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে হামলা, গুরুতর অপরাধমূলক হামলা, গোপনে অস্ত্র বহন এবং শারীরিক ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অপর কিশোরের বিরুদ্ধে গোপনে অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।
এদিকে, কিশোর সহিংসতা মোকাবিলায় ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড এবং শহরের পুলিশ প্রধান টড বেটিসন সম্প্রতি ছয় দফার একটি ‘কমিউনিটি সেফটি প্ল্যান’ বা সামাজিক নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছেন। পরিকল্পনার অংশ হিসেবে ‘ডিপিডি সেফ সামার স্ট্র্যাটেজি’ বাস্তবায়ন করা হচ্ছে, যার লক্ষ্য বেআইনি ড্র্যাগ রেসিং, বিপজ্জনক ‘ড্রিফটিং’, অননুমোদিত ব্লক পার্টি এবং বড় জনসমাগম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি কিশোর-তরুণদের জন্য ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রথযাত্রা শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে: অনিরুদ্ধ দাস

রথযাত্রা শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে: অনিরুদ্ধ দাস