আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১২:২৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১২:২৭:০১ অপরাহ্ন
গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ
ডেট্রয়েট, ৩ জুন : ডেট্রয়েটে সোমবার রাতে সংঘটিত একটি গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ডেট্রয়েট পুলিশ।
পুলিশ জানায়, রাত প্রায় ৯টার দিকে গ্র্যাশিওট অ্যাভিনিউয়ের ১১৯০০ ব্লক এলাকায় ‘শটস্পটার’ প্রযুক্তি থেকে প্রাপ্ত সতর্কবার্তার ভিত্তিতে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে দেখতে পান।
ডেট্রয়েট পুলিশ বিভাগের মুখপাত্র অফিসার জ্যালন নেলসন জানান, গুলিবিদ্ধদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপর ব্যক্তি আহত হলেও চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।
ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে নেলসন বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিটের গোয়েন্দারা তদন্ত অব্যাহত রেখেছেন এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে ডেট্রয়েট পুলিশ বিভাগ ‘শটস্পটার’ প্রযুক্তি ব্যবহার করে আসছে। এই সফটওয়্যার গুলির শব্দ শনাক্ত করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কবার্তা পাঠায়। তবে প্রযুক্তিটি নিয়ে বিতর্কও রয়েছে। ডেট্রয়েট সিটি কাউন্সিলের সদস্য গ্যাব্রিয়েলা সান্তিয়াগো-রোমেরো ও ডেনজেল ম্যাকক্যাম্পবেলসহ এর সমালোচকরা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা এবং উচ্চ ব্যয়ের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, পুলিশ প্রধান টড বেটিসনসহ এর সমর্থকদের মতে, অপরাধ সংঘটনের পর দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং তদন্ত কার্যক্রমে শটস্পটার অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বর্তমানে ডেট্রয়েট পুলিশ বিভাগ নতুন গুলি শনাক্তকরণ প্রযুক্তি সরবরাহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির