আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে
সম্মাননা পেলেন ১০ ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর

লন্ডনে বর্ণাঢ্য নববর্ষ ও  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১২:৪৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১২:৪৬:২৮ অপরাহ্ন
লন্ডনে বর্ণাঢ্য নববর্ষ ও  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
লন্ডন, ৩ জুন : ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে (BBSCA UK)-এর উদ্যোগে গত ১ জুন পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তি, পরিবার ও শিশু-কিশোরদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ নূর এবং সহ-সাধারণ সম্পাদক হেনা বেগম। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম ও সহ-সাংস্কৃতিক সম্পাদক ধনঞ্জয় পাল।
অনুষ্ঠানে সদ্য সমাপ্ত স্থানীয় নির্বাচনে বিজয়ী ১০ জন ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া কাউন্সিলরদের মধ্যে ছিলেন মিনারা বেগম, জ্যোৎস্না ইসলাম, সাইদা চৌধুরী, মেহেদী হাসান, ওয়ালিউর রহমান, শামীমা নাসরিন তন্বী, আবুল মনসুর এবং আমিনা আলীসহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আহবাব হোসেন, আবুল কালাম আজাদ ছোটন ও শাহেদ আলী; সহ-সভাপতি শাহিন মোস্তফা ও হাফসা ইসলাম; কোষাধ্যক্ষ শেখ নুরুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক এলিন চৌধুরী এবং হেনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের প্রতিষ্ঠাতা মিছবাহ জামাল, অনুপম নিউজের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, আমিনুর রহমান সোহেল, সৈয়দ সোহেল হায়দার, এনাম আহমেদ, ইকবাল আহমদ, ফারুক আহমদ, উদয় শংকর দুর্জয়, শাহিন চৌধুরী, দেওয়ার নূর চৌধুরী, রুকন উদ্দিন, রিতা হক, আলমগীর হোসেন, এনাম উদ্দিন, অশ্রু বৈরাগী, সোনিয়া, কাবেরী মুখার্জিসহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন সাদমান সাজিদ খান, আব্দুস শুকুর, সৈয়দা নাসিমা কুইন, জিয়াউর রহমান সাকলাইন, নাজমুল চৌধুরী, মুজিবুল হক মনি, মোস্তফা কামাল মিলন, শিশু শিল্পী স্নিগ্ধ রায় এবং কাজী আয়ান। শিল্পীদের পরিবেশনায় বাংলা গান, আধুনিক সঙ্গীত এবং দেশাত্মবোধক গানের সমাহারে অনুষ্ঠানে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত দর্শক-শ্রোতারা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন এবং করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন। কবিতা আবৃত্তি করেন ফখরুল আম্বিয়া, হাফসা নুর, জ্যোতি সিদ্দিকা, ধনঞ্জয় পাল ও বাদল রহমান প্রমুখ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছিল অত্যন্ত বৈচিত্র্যময় ও প্রাণবন্ত। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সোমা গঙ্গা।
বাংলা নববর্ষ ও ঈদকে ঘিরে আয়োজিত এই মিলনমেলা প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার