আটলান্টিক সিটি, ৩ জুন : নিউ জার্সির আটলান্টিক সিটিতে শেপার একাডেমির উদ্যোগে এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন মঙ্গলবার বিকেলে একাডেমির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, অভিভাবকদের অংশগ্রহণে নানা ধরনের প্রতিযোগিতামূলক খেলা, র্যাফেল ড্র এবং নৈশভোজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হেলাল হাসান। পরে একাডেমির চিফ অব স্টাফ শিপন শাখাওয়াত স্বাগত বক্তব্য প্রদান করেন।
কমিউনিটি ব্যক্তিত্ব মো. দিদার ও মামুন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন আটলান্টিক সিটি কাউন্সিল অ্যাট-লার্জ সোহেল আহমেদ, সাবেক অন্তর্বর্তী কাউন্সিলম্যান মামুনুল হক মামুন, আলী চৌধুরী তান্নু, শাহরু রাজা চৌধুরী, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, ফরহাদ সিদ্দিকী, কাজল বাড়ৈ, সৈয়দ রামীম, শেখ সেলিম, হেলাল হাসান ও সুহেল আহমেদ প্রমুখ। বক্তারা শিক্ষার্থী ও পরিবারকেন্দ্রিক এমন নান্দনিক আয়োজনের জন্য শেপার একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেরাজ প্রথম, সোহা দ্বিতীয় এবং জান্নাত তৃতীয় স্থান অর্জন করে। কুইজ প্রতিযোগিতায় লাবিবা প্রথম স্থান লাভ করে।
মহিলাদের বালিশ খেলা প্রতিযোগিতায় সাবরিনা প্রথম, নূর দ্বিতীয় এবং শামি তৃতীয় হন। অপর একটি প্রতিযোগিতায় আমিনা প্রথম, শেফা দ্বিতীয় এবং নাহিদা তৃতীয় স্থান লাভ করেন। পুরুষদের প্রতিযোগিতায় মামুন প্রথম, মো. দিদার দ্বিতীয় এবং মো. রিপন তৃতীয় স্থান অর্জন করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :