আটলান্টিক সিটি, ৪ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৩ জুন, বুধবার রাতে নিউ জার্সি ষ্টেট সাউথ বিএনপির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদদীন পাঠান ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহমান বাবুল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ফুয়াদ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক সেরুজ্জামান সজল, সদস্য ইকবাল হোসাইন, রফিকুল ইসলাম, জিয়া, হেলাল হাসান , বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাঈদ হাসান, ইয়াসির পাটোয়ারী প্রমুখ ।
আলোচকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গিয়াসউদদীন পাঠান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :