আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০২:২৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০২:২৯:২১ পূর্বাহ্ন
ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা
ডেট্রয়েট, ৫ জুন : বৃহস্পতিবার সকালে ডেট্রয়েটের আই-৯৬ ফ্রিওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট ও চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
মিশিগান স্টেট পুলিশ (MSP) জানিয়েছে, সকাল আনুমানিক ৬টার দিকে ‘আউটার ড্রাইভ’-এর কাছে পশ্চিমমুখী আই-৯৬ (I-96) মহাসড়কে একটি গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে একটি চলন্ত গাড়ি ধাক্কা দেয়। এই গাড়িটির টায়ার পাংচার হয়ে যাওয়ায় সেটি মহাসড়কের পাশে থামানো ছিল।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এমএসপি জানায়, সকাল সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমমুখী আই-৯৬ মহাসড়ক আংশিকভাবে বন্ধ ছিল। এ সময় কেবল ডানদিকের একটি লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।
এক্স (X)-এ দেওয়া এক বার্তায় মিশিগান স্টেট পুলিশ জানায়, “এ মুহূর্তে দুর্ঘটনা সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলাকালীন জনসাধারণের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”
এদিকে, সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মিশিগানের সড়কগুলোতে ৩০৮ জন প্রাণ হারিয়েছেন এবং ১,৬৯৬ জন গুরুতর আহত হয়েছেন। মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তথ্যমতে, ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ বছর মৃত্যুর সংখ্যা ৫১টি এবং গুরুতর আহতের ঘটনা ৯৫টি কমেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২