আমেরিকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৩:৪০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৩:৪০:৩৩ পূর্বাহ্ন
চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ
চট্টগ্রাম, ৬ জুন : নগরীর নন্দনকানন এলাকায়  লোকনাথ মন্দির ও সংলগ্ন খাসজমির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ ঘটনায় অন্তত চারজন আহত হন এবং একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টার দিকে ইসকনের একটি দল ওই এলাকায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মন্দিরের একটি কক্ষ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে উপস্থিত নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মো. কবির ভূঁইয়া জানান, লোকনাথ মন্দির ও সংলগ্ন জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় কিছু খাসজমি রয়েছে, যার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ইসকন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলছে।
তাদের অভিযোগ, ইসকন পর্যায়ক্রমে ওই এলাকার জমি ও মন্দির নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এলাকার সাধারণ হিন্দুরা মনে করেন, এই জমি ও মন্দির তাঁদের নিজস্ব ধর্মীয় সম্পদ, যেখানে বাইরের কোনো সংগঠনের হস্তক্ষেপ তারা মানবেন না। অন্যদিকে উভয় পক্ষই নিজ নিজ অবস্থান থেকে জমি ও ধর্মীয় স্থাপনার স্বত্ব দাবি করছে।
চট্টগ্রাম নগর পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
১২ দলের লড়াই শেষে আটলান্টিক সিটিতে চ্যাম্পিয়ন কর্নারড টাইগার্স

১২ দলের লড়াই শেষে আটলান্টিক সিটিতে চ্যাম্পিয়ন কর্নারড টাইগার্স