আমেরিকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত
সিলেটে যোগ দিবসের প্রস্তুতি সভায় অনিরুদ্ধ দাস

যোগচর্চা সুস্থ ও ভারসাম্যপূর্ণ  জীবনযাপনের দর্শন 

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৩:০১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৩:০১:৪৮ পূর্বাহ্ন
যোগচর্চা সুস্থ ও ভারসাম্যপূর্ণ  জীবনযাপনের দর্শন 
সিলেট, ৭ জুন : সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেছেন, ২০১৫ সালে ভারত সরকারের উদ্যোগে জাতিসংঘের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয়। এরপর থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে।
তিনি বলেন, যোগব্যায়াম শুধু শরীরচর্চার একটি পদ্ধতি নয়; এটি সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন। একটি সুস্থ পরিবেশ যেমন মানুষের জীবনকে নিরাপদ করে, তেমনি নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুক্রবার (৫ জুন) সিলেট নগরীর উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উদ্যোগে এবং স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’ (Triple A)-এর সহযোগিতায় আয়োজিত এ রান-আপ অনুষ্ঠানে যোগব্যায়ামের গুরুত্ব, সুস্থ জীবনধারা গঠন এবং আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্য অরুণ পাল, লেখক, প্রামাণ্যচিত্র নির্মাতা ও সংগঠক নিরঞ্জন দে এবং ট্রিপল এ-এর পরিচালক পদ্মশ্রী দে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ট্রিপল এ-এর উদ্যোগে ছাত্রাবাসের ছাত্রীদের অংশগ্রহণে একটি বিশেষ যোগ সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের বিভিন্ন মৌলিক যোগাসন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের কৌশল এবং মানসিক প্রশান্তি অর্জনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ২০ জুন সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপন করা হবে

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি

সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি