আমেরিকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’

গ্র্যাজুয়েশন সম্পন্ন করে নতুন  স্বপ্নের পথে সৌম্য পাল

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:৪০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:৪০:৩০ অপরাহ্ন
গ্র্যাজুয়েশন সম্পন্ন করে নতুন  স্বপ্নের পথে সৌম্য পাল
ওয়ারেন, ৭ জুন : ট্রয় সিটির ইন্টারন্যাশনাল একাডেমি ইস্ট থেকে কৃতিত্বের সঙ্গে স্কুল গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন সৌম্য পাল। তিনি ওয়ারেন সিটির বাসিন্দা কমলেন্দু পাল ও শিল্পী পালের জ্যেষ্ঠ পুত্র।
গতকাল ক্লার্কস্টন সিটির পাইন নব মিউজিক থিয়েটারে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তন অনুষ্ঠানে সৌম্যের হাতে আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশনের সনদ তুলে দেওয়া হয়। পরিবার-পরিজন, শিক্ষক ও সহপাঠীদের উপস্থিতিতে তিনি শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেন।
আগামী শিক্ষাবর্ষে তিনি Wayne State University-এ উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করবেন। নতুন লক্ষ্য ও স্বপ্নকে সামনে রেখে তিনি বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন।
শিক্ষাজীবনে সৌম্য তার মেধা, অধ্যবসায় ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সফলতার সঙ্গে পড়াশোনা সম্পন্ন করেছেন। তার এই অর্জনে বাবা-মা, আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীরা গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও সৌম্য উচ্চশিক্ষা ও কর্মজীবনে একই নিষ্ঠা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেন।
সৌম্যের এই সাফল্য শুধু তার পরিবারের জন্যই নয়, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের বিষয়। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেছেন স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী