আমেরিকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২

মিশিগানের বিভিন্ন মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর  তিরোধান দিবস পালিত

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:৪২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:৪২:০৩ অপরাহ্ন
মিশিগানের বিভিন্ন মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর  তিরোধান দিবস পালিত
ওয়ারেন, ৮ জুন : যুগাবতার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মিশিগানের বিভিন্ন মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল পূজা-অর্চনা, গীতাযজ্ঞ, গীতা পাঠ, কীর্তন, বাল্যভোগ, রাজভোগ, প্রার্থনা, আরতি এবং প্রসাদ বিতরণ। বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়।
গতকাল রোববার ওয়ারেন নগরীর শিবমন্দির টেম্পল অব জয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে বাল্যভোগ নিবেদন করা হয়। বেলা ১২টায় পূজার্চনা শেষে মন্দিরের প্রধান পুরোহিত পূর্ণেন্দু চক্রবর্তী অপুর পরিচালনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। পরে ভক্তবৃন্দ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর অষ্টোত্তর শতনাম পাঠে অংশ নেন। দুপুরের দিকে মন্দির প্রাঙ্গণ ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী কীর্তন, প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অপরদিকে, মিশিগান কালীবাড়িতেও রোববার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালন করা হয়। সকাল ১১টায় পূজা-অর্চনার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর দুপুর ১টায় পুষ্পাঞ্জলি, দুপুর ২টায় সমবেত প্রার্থনা ও আরতি অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টা ৩০ মিনিটে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।
এদিকে, গত শনিবার হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলেও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল বাল্যভোগ, নিবেদন, পুষ্পাঞ্জলি, সমবেত প্রার্থনা, গীতা পাঠ, কীর্তন, রাজভোগ এবং সঙ্গীতানুষ্ঠান। দিনব্যাপী ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত এসব আয়োজনে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।
ভক্তদের মতে, মানবসেবা, সত্যনিষ্ঠা ও ঈশ্বরভক্তির আদর্শে জীবন পরিচালনার শিক্ষা দিয়ে গেছেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী। তাঁর তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এসব ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা তাঁর আদর্শ স্মরণ করেন এবং আত্মিক শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নেন। মিশিগানের বিভিন্ন মন্দিরে আয়োজিত এ সকল অনুষ্ঠানে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল