আমেরিকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২

মিশিগানে আমেরিকা ছাত্রলীগ কমিটিকে স্বাগত জানিয়ে সভা

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:৪৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:৪৪:১৪ অপরাহ্ন
মিশিগানে আমেরিকা ছাত্রলীগ কমিটিকে স্বাগত জানিয়ে সভা
ওয়ারেন, ৭ জুন : বাংলাদেশ ছাত্রলীগ আমেরিকা শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ করেছে মিশিগান স্টেট ছাত্রলীগ। শনিবার রাতে মিশিগানের ওয়ারেন শহরের একটি বাংলাদেশি রেস্টুরেন্টে এই অভিনন্দন সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন আমেরিকা ছাত্রলীগের দ্বিতীয় সহ-সভাপতি ও মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করেন। প্রবাসের মাটিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। 
একই সাথে আমেরিকা ছাত্রলীগের একটি চমৎকার ও গতিশীল কমিটি উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, স্টেট আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার আনসারী পাবেল, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জাবেদ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য শিমুল আহমদ ও মো. ইউনুস, ধর্ম বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, সদস্য কিনু মিয়া, আবুল কয়েছ এবং জামাল আহমদ।
 মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ।
আরও বক্তব্য রাখেন, মিশিগান আওয়ামী লীগ নেতা আজীজ,  স্টেট যুবলীগ প্রচার সম্পাদক আবেদ মনসুর ও দফতর সম্পাদক মুকুল খান, স্টেট স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়েজ আহমদ ও জনি দেব। 
এছাড়া ফাহিম আহমদ, কেনি দত্ত এবং মিশিগান স্টেট ছাত্রলীগ নেতা জুবেল আহমেদ, আব্দুল ওয়াহিদ, আদনান আহমেদ, রুবেল আহমেদ, মোহাম্মাদ হুসেইন, আদনান আহমদ, কবির আহমদ, মারওয়ান হোসেন, হোসেন আহমদ, হুমায়ুন আহমদ, সামাদ আহমেদ ও রোহেল আহমেদসহ  অনেকে বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল