আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০২:৫৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০২:৫৬:২২ পূর্বাহ্ন
রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের
রেডফোর্ড টাউনশিপ, ৯ জুন : রেডফোর্ড টাউনশিপে উল্টো পথে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় এক চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
টাউনশিপ পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত প্রায় ১১টার দিকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ‘টেলিগ্রাফ রোড’-এর ‘৫ মাইল রোড’-সংলগ্ন এলাকায় দক্ষিণমুখী লেনে উত্তর দিকে একটি ‘ডজ ডুরাঙ্গো’ চালাচ্ছিলেন।
পুলিশের ভাষ্যমতে, চালক অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং একটি ট্রাফিক সিগন্যালের কাছে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সরাসরি ধাক্কা দেন। সংঘর্ষের তীব্রতায় সিগন্যালে অপেক্ষমাণ আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় মোট আটটি গাড়ি জড়িত ছিল।
গুরুতর আহত অবস্থায় ডুরাঙ্গোর চালককে ‘কোরওয়েল ফার্মিংটন হিলস হাসপাতাল’-এ নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনায় জড়িত বাকি গাড়িগুলোর চালকরা সামান্য আহত হয়েছেন অথবা কোনো আঘাত পাননি বলে পুলিশ জানিয়েছে।
এ দুর্ঘটনার কয়েক দিন আগেই মিশিগান স্টেট পুলিশ চলতি বছরের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করেছিল। সংস্থাটির তথ্যমতে, বছরের শুরু থেকে রাজ্যের বিভিন্ন সড়কে ৩০৮ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন গুরুতর আহত হয়েছেন।
তবে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে নিহতের সংখ্যা ৫১ জন এবং গুরুতর আহতের সংখ্যা ৯৫ জন কমেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
দুই সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ শনিবার

দুই সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ শনিবার