আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩
তদন্তে পুলিশ, অস্ত্রসহ আটক ১

মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০১:৪৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০১:৪৫:২২ পূর্বাহ্ন
মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা
লিভোনিয়া, ১০ জুন: মিশিগানের লিভোনিয়ায় মঙ্গলবার বিকেলে ভয়াবহ এক পারিবারিক ট্র্যাজেডিতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বিকেল ৫টা ৩৮ মিনিটের দিকে ‘সেভেন মাইল’ ও ‘ইঙ্কস্টার’ রোডের সংযোগস্থলের কাছে রেনসেলর স্ট্রিটের একটি বাড়িতে তারা পৌঁছে চারজনকে মৃত অবস্থায় দেখতে পান। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে। পুলিশ বলেছে, এ ঘটনায় জনসাধারণের নিরাপত্তার জন্য বর্তমানে আর কোনো ঝুঁকি নেই।
তদন্তকারীরা জানান, সন্দেহভাজন ব্যক্তি এবং নিহত চারজনই একই পরিবারের সদস্য। তাঁরা সবাই যে বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানেই বসবাস করতেন।
ঘটনার পর পুলিশ রেনসেলর স্ট্রিটের ১৯৩০০ ব্লক—ব্রিজ ও ভাসার স্ট্রিটের মধ্যবর্তী এলাকা—ঘিরে রেখে তদন্ত চালায়। থেমে থেমে বৃষ্টির মধ্যেও বহু প্রতিবেশী ঘটনাস্থলে জড়ো হন। তাঁদের মধ্যে কেউ কেউ শোকাহত অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত গ্যারেট পিয়ার্স জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁর চাচাতো ভাই। তাঁর ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের বাবা, মা, ভাই এবং ভাইয়ের প্রেমিকা। পিয়ার্স বলেন, “ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। আমি কখনো কল্পনাও করিনি এমন কিছু ঘটতে পারে। আমরা গভীরভাবে মর্মাহত, তবে এখনও বিস্তারিত অনেক কিছুই জানি না।” পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে ঘটনার সম্ভাব্য কারণ বা অন্যান্য তথ্য প্রকাশ করা হচ্ছে না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস