আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন
পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গ্রেপ্তার অভিযুক্ত

ডেট্রয়েটে রেস্তোরাঁয় প্রেমিকাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছনার অভিযোগ

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০১:৫১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০১:৫১:৫৩ পূর্বাহ্ন
ডেট্রয়েটে রেস্তোরাঁয় প্রেমিকাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছনার অভিযোগ
ডেট্রয়েট, ১০ জুন: ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁয় প্রকাশ্যে প্রেমিকাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ের তথ্যমতে, ৩০ বছর বয়সী অরল্যান্ডো থমাস জুনিয়র গত রোববার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘পটবেলি’ রেস্তোরাঁয় তাঁর ২৬ বছর বয়সী প্রেমিকার ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, তিনি রেস্তোরাঁর ভেতরে প্রেমিকার দিকে টেবিল ও চেয়ার ছুড়ে মারেন এবং তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন।
কৌঁসুলিরা আরও জানান, রেস্তোরাঁয় প্রবেশের আগেই ডেট্রয়েটের একটি বাসে ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন থমাস। তিনি প্রেমিকার গায়ে থুতু ছিটিয়ে দেন এবং ধাক্কা মেরে তাঁকে বাসের সামনের উইন্ডশিল্ডে আছড়ে ফেলেন, ফলে কাচটি ফেটে যায়।
ঘটনার খবর পেয়ে ডেট্রয়েট পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তকে শনাক্ত করে দেন। সে সময় থমাস গ্রিসওল্ড স্ট্রিটের কাছে কংগ্রেস স্ট্রিট ধরে হেঁটে যাচ্ছিলেন। পুলিশকে দেখে তিনি পালানোর চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়।
অরল্যান্ডো থমাস জুনিয়রের বিরুদ্ধে গুরুতর শারীরিক আঘাতের উদ্দেশ্যে হামলা, ফেলোনিয়াস অ্যাসল্ট (গুরুতর অপরাধমূলক হামলা), পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষপ্রসূতভাবে সম্পত্তি ধ্বংসের দুটি অভিযোগ আনা হয়েছে।
আদালতের নথিপত্রে তাঁর পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর