আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

‘বৃষ্টি বিলাসে ছন্দে আনন্দে’ পুনাকের  আয়োজনে সিলেটে বর্ষা উৎসব

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:১৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:১৪:৪৯ পূর্বাহ্ন
‘বৃষ্টি বিলাসে ছন্দে আনন্দে’ পুনাকের  আয়োজনে সিলেটে বর্ষা উৎসব
সিলেট, ১৩ জুন : পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত হলো ‘বৃষ্টি বিলাসে ছন্দে আনন্দে’ শীর্ষক মনোমুগ্ধকর বর্ষা উদযাপন অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই আয়োজন বর্ষার রূপ-রস-গন্ধকে ধারণ করে উপস্থিত অতিথিদের হৃদয়ে ছড়িয়ে দেয় এক অন্যরকম আবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারআবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা। এ সময় উপস্থিত ছিলেন পুনাকের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও তাঁদের পরিবার, আমন্ত্রিত অতিথি এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত বিভিন্ন পর্যায়ের গুণী শিল্পীবৃন্দ গান, নৃত্য, আবৃত্তি সুন্দর সাবলীল উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন। অনুষ্ঠানজুড়ে ছিল বর্ষার সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের এক অনন্য প্রকাশ। গান, নৃত্য ও আবৃত্তির ছন্দে-আনন্দে মুখরিত এ আয়োজন উপস্থিত সকলের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় ও আনন্দঘন সন্ধ্যা।
কাজের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি এবং তাদের কর্মস্পৃহা আরো বৃদ্ধি করার জন্য মূলতঃ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএমপি পুনাক এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ভবিষ্যতে এরকম আয়োজন অব্যাহত থাকবে বলে কমিশনার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত