আমেরিকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের
সিলেটে কিডনি কেয়ার সেমিনারে উপাচার্য

তৃণমূল পর্যায়ে স্ক্রিনিং বাড়ালেই  কমবে কিডনি বিকলের ঝুঁকি

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১২:২৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১২:২৭:০৫ অপরাহ্ন
তৃণমূল পর্যায়ে স্ক্রিনিং বাড়ালেই  কমবে কিডনি বিকলের ঝুঁকি
সিলেট, ১৩ জুন : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, কিডনী রোগ বর্তমান সময়ে একটি নীরব ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের অসচেতনতা এবং দেরিতে রোগ নির্ণয়ের কারণে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন। তাই রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে। তৃণমূল পর্যায়ে নিয়মিত কমিউনিটি স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা বা আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে আমরা বহু মানুষের কিডনী বিকল হওয়া রোধ করতে পারি। এই ধরনের মহতী উদ্যোগের জন্য আমি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এবং তাদের সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের হল রুমে এই গুরুত্বপূর্ণ কমিউনিটি স্ক্রিনিং এবং আর্লি ইন্টারভেনশন কিডনী কেয়ার সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফা তৌফিক আহমেদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্ট অব নেফ্রোলজি এসিস্টেন্ট প্রফেসর মেডিসিন এবং কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. দ্রুব দাস, পার্কভিউ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের হেড অফ নেফ্রোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডা. আলমগীর চৌধুরী, দ্য রয়াল কলেজ অব প্যাথলজিস্ট ইউকে সাউথিস্ট এশিয়া বাংলাদেশ কাউন্ট্রি এডভাইজার প্রফেসর আমিন ইসলাম এফআরসিপি এফআরসিপ্যাথ।
বক্তব্য রাখেন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সিইও বীর প্রতীক কর্ণেল মোঃ আব্দুস সালাম (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, পরিচালক (অর্থ) জুবায়ের আহমদ চৌধুরী, বারডেম জেনারেল হাসপাতালের ইমিউনোলজি ও আণবিক রোগ নির্ণয় বিভাগের প্রধান গবেষণা কর্মকতা প্রফেসর ডা. সোহরাব আলম পিএইচডি, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মজিদ, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পরিচালক (চিকিৎসা সেবা) মেজর ডা. আ ন ম ফজলুল আজম।
এ সময় উপস্থিত ছিলেন অতিঃ পরিচালক (ওয়েলফেয়ার) ফরিদা নাসরিন, কিডনীরোগ বিশেষজ্ঞ ডা. ইসতিয়াক বখত, প্যাথলজিস্ট ডা. জাকির হোসেন, ডা. মুনতাহা চৌধুরী, ডা. আরিফ মোঃ রেজা. ডা. আব্দুল করিম, অতিঃ পরিচালক (অর্থ ও হিসাব) মা’আয রেজা চৌধুরী, ম্যানেজার (এডমিন) মোঃ মহিবুর রহমান রাসেল প্রমুখ। এছাড়াও সেমিনারে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং রোগী এবং আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‍্যাকুন পুড়িয়ে হত্যার অভিযোগে ডেট্রয়েটের ব্যক্তির দোষ স্বীকার

র‍্যাকুন পুড়িয়ে হত্যার অভিযোগে ডেট্রয়েটের ব্যক্তির দোষ স্বীকার