আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১১:৫১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১১:৫১:১২ অপরাহ্ন
ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
মেট্রো ডেট্রয়েট, ১৪ জুন : আজ রবিবার বিকেলে মেট্রো ডেট্রয়েট অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের ফলে বিভিন্ন স্থানে সড়কে জলাবদ্ধতা এবং নর্দমা উপচে পড়ার ঘটনা ঘটেছে।
মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের (MDOT) মুখপাত্র ডায়ান ক্রস জানান, রাজ্যের বিভিন্ন সড়কে সাময়িক জলাবদ্ধতা দেখা দিলেও কোনো সড়ক বন্ধ করতে হয়নি। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত এবং নর্দমার প্রবেশপথ বা ক্যাচ বেসিন বন্ধ হয়ে যাওয়ার কারণেই এসব স্থানে পানি জমে যায়।
অন্যদিকে, ওয়েইন কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক সার্ভিসেসের কর্মকর্তা ড্যান সুইকি এক ইমেইল বার্তায় জানান, রবিবার ওয়েইন কাউন্টির রেডফোর্ড টাউনশিপ, ইঙ্কস্টার এবং ডিয়ারবর্ন হাইটস এলাকায় ‘কম্বাইন্ড সুয়ার ওভারফ্লো’ (CSO) বা যৌথ নর্দমা ব্যবস্থা উপচে পড়ার ঘটনা ঘটেছে।
মিশিগান ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট, গ্রেট লেকস অ্যান্ড এনার্জির (EGLE) তথ্যমতে, ‘কম্বাইন্ড সুয়ার ওভারফ্লো’ হলো পুরোনো ধরনের নর্দমা ব্যবস্থা থেকে নির্গত বর্জ্য ও বৃষ্টির পানির মিশ্রণ। এসব ব্যবস্থায় একই পাইপলাইনের মাধ্যমে পয়ঃবর্জ্য ও বৃষ্টির পানি পরিবহন করা হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের সময় ধারণক্ষমতা ছাড়িয়ে গেলে ওই মিশ্রিত পানি উপচে পড়ে।
রবিবার সন্ধ্যা পর্যন্ত ওয়েইন কাউন্টির ওই এলাকাগুলোতে নর্দমা উপচে পড়ার পরিস্থিতি অব্যাহত ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ডায়ান ক্রস জানান, ডেট্রয়েটে ওয়ারেন অ্যাভিনিউ সংলগ্ন এম-৩৯ (সাউথফিল্ড ফ্রিওয়ে) মহাসড়কের সব লেনের ওপর দিয়ে কিছু সময়ের জন্য পানি প্রবাহিত হলেও সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত ছিল।
এছাড়া, এমডিওটি (MDOT) মেট্রো ডেট্রয়েটের ‘এক্স’ (X) অ্যাকাউন্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেট্রয়েটে উডওয়ার্ড অ্যাভিনিউ অতিক্রমের পর ইন্টারস্টেট-৯৪ (I-94)-এর পশ্চিমমুখী লেন এবং সাউথগেটে নর্থলাইন রোডের পর ইন্টারস্টেট-৭৫ (I-75)-এর দক্ষিণমুখী লেনে জলাবদ্ধতা দেখা দিয়েছিল।
ডায়ান ক্রস জানান, মেট্রো ডেট্রয়েট অঞ্চলের অধিকাংশ রাজ্য মহাসড়ক থেকে পানি সরে গেছে। তবে ডিয়ারবর্ন স্ট্রিট থেকে দক্ষিণমুখী আই-৭৫-এ ওঠার র‍্যাম্পে এখনও কিছু পানি জমে রয়েছে।
ওয়েইন কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক সার্ভিসেসের কর্মকর্তা ড্যান সুইকি এক ইমেইল বার্তায় জানান, ঝড়ের কারণে রোববার বিকেলে ডিয়ারবর্ন হাইটস ও ইঙ্কস্টারের কম্বাইন্ড স্যুয়ার ওভারফ্লো (CSO) আউটফল থেকে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ও বৃষ্টির পানির মিশ্রণ রুজ নদীতে প্রবাহিত হতে শুরু করে।
তিনি আরও জানান, রেডফোর্ড টাউনশিপের সিএসও আউটফলগুলো থেকেও অনুরূপভাবে মিশ্র বর্জ্য ও পানি রুজ নদী ব্যবস্থায় নির্গত হতে শুরু করে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে স্যুয়ারেজ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হওয়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মানচিত্র অনুযায়ী, রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটে সাউথ রকউড এলাকায় প্রায় ১ ইঞ্চি ব্যাসের শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যা পর্যন্ত ডিটিই (DTE) এনার্জির ২,৩০৪ জন এবং কনজিউমারস এনার্জির ১,৮৬২ জন গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।
এদিকে, রোববার সকাল ৯টা ২০ মিনিটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৭৭ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে মেট্রো ডেট্রয়েট অঞ্চলে তাপমাত্রা মৌসুমি স্বাভাবিকের তুলনায় কিছুটা শীতল থাকতে পারে। সোমবার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা এবং বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত আবারও বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বুধবার রাতে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় মোট বৃষ্টিপাতের পরিমাণ ১ ইঞ্চির বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডেট্রয়েট অঞ্চলে এ সপ্তাহে দিনের তাপমাত্রা সাধারণত ৭৫ থেকে ৮০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৫০ ডিগ্রির উপরের দিকে অবস্থান করবে। তবে বুধবার রাতে তাপমাত্রা ৬১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে আসতে পারে।
উল্লেখ্য, ডেট্রয়েট এলাকায় জুন মাসের গড় তাপমাত্রা ৭৯.৭ ডিগ্রি ফারেনহাইট।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা