আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

কাজী কনসালট্যান্টস আয়োজিত ট্রেইনার্স ফেস্টে সম্মানিত ১১ ট্রেইনার

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১২:৩০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১২:৩০:১১ পূর্বাহ্ন
কাজী কনসালট্যান্টস আয়োজিত ট্রেইনার্স ফেস্টে সম্মানিত ১১ ট্রেইনার
ঢাকা, ১৫ জুন : দেশের করপোরেট ও পেশাদার প্রশিক্ষণ খাতে এক বর্ণাঢ্য ও মাইলফলক অধ্যায়ের সূচনা করেছে ‘ট্রেইনার্স ফেস্ট ২০২৬’। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় দেশের শীর্ষস্থানীয় ট্রেইনার, স্পিকার ও ফ্যাসিলিটেটরদের এক জমকালো মহাসম্মেলন। ‘কাজী কনসালট্যান্টস’-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে দেশের দুই শতাধিক প্রথিতযশা পেশাদার ব্যক্তিত্ব অংশ নেন।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম)-এর প্রেসিডেন্ট এরশাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেইনার্স ফেস্টের সম্মানিত চিফ প্যাট্রন এবং দেশের কিংবদন্তি ট্রেইনার কাজী এম আহমেদ।
প্রশিক্ষণ জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অর্থায়ন কর্পোরেশন (আইএফসি) থেকে টিওটি (ToT) সম্পন্ন করা ১৩ টি ব্যাচের প্রায় ১৭০ জন দক্ষ ট্রেইনারের মধ্য থেকে অত্যন্ত কঠোর মূল্যায়নের ভিত্তিতে ১১ জন ট্রেইনারকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।
এবারের উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সেরা সম্মাননা—‘হল অব ফেম অ্যাওয়ার্ড’ (Hall of Fame Award)-এ ভূষিত হয়েছেন দেশের প্রখ্যাত সেলস লিডারশিপ ট্রেইনার এবং কর্পোরেট ট্রেইনিং এবং কন্সাল্টিং  ফার্ম ‘ফিউচার আইকন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইউসুফ ইফতি।
ব্যস্ততার কারণে অনুষ্ঠানে ইউসুফ ইফতি সশরীরে উপস্থিত থাকতে না পারায়, তার পক্ষে ‘ফিউচার আইকন’ টিমের দুই গুরুত্বপূর্ণ সদস্য রওনক জাহান নিসা এবং সাজ্জাদ বাদশা অতিথিদের হাত থেকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এই গৌরবময় স্বীকৃতি অর্জনের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়  ইউসুফ ইফতি ট্রেইনার্স ফেস্টের আয়োজক, কাজী কনসালট্যান্টস এবং মুল আয়োজক  কাজী এম আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইউসুফ ইফতি বলেন: "এই সম্মাননা আমার পেশাদার জীবনের অন্যতম সেরা একটি স্বীকৃতি। এ ধরনের আয়োজন আমাদের কাজের ক্ষেত্রকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে কর্পোরেট ও স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে আরও বড় অবদান রাখতে আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করবে। আমি আমার সকল শুভানুধ্যায়ী, টিম মেম্বার এবং ফিউচার আইকনের পার্টনারদের এই অর্জনের অংশীদার মনে করি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"
গুলশান ক্লাবের এই আয়োজনে দেশের বিভিন্ন ফোরাম ও শীর্ষস্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেন। দেশের প্রশিক্ষণ জগতের অগ্রদূত কাজী এম আহমেদ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে এম হাসান রিপন, আরিফুজ্জামান, ডন সামদানী, সুভাশিষ ভৌমিকসহ দেশের শীর্ষসারির মোটিভেশনাল স্পিকার, করপোরেট ট্রেইনার এবং একাডেমিয়া ব্যক্তিত্বরা। এই আয়োজন উপলক্ষে আইএফসি টিওটি ট্রেইনারদের নতুন প্লাটফর্ম "ট্রেইনার্স এন্ড ফ্যাসিলিটেটরস এলায়েন্স" উদ্ভোদন করা হয়। অনুষ্ঠান শেষে গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।
আয়োজক সংস্থা কাজী কনসালট্যান্টস জানায়, বাংলাদেশের ট্রেইনার ও স্পিকারদের বৈশ্বিক মানে উন্নীত করতে এবং তাদের অবদানকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতেই এই ফেস্টের আয়োজন করা হয়েছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী