আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

নবীগঞ্জ সিএনজি শ্রমিক নির্বাচন : ফয়েজ সভাপতি, বেলাল সেক্রেটারী 

  • আপলোড সময় : ১০-০৬-২০২৩ ১১:৪৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৩ ১১:৫০:১৯ পূর্বাহ্ন
নবীগঞ্জ সিএনজি শ্রমিক নির্বাচন : ফয়েজ সভাপতি, বেলাল সেক্রেটারী 
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১০ জুন : নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ ১০ জুন শনিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্টিত নির্বাচনে সভাপতি পদে ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক পদে আলী আহমদ বেলাল নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি হিসেবে মো: জুনাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জল হক কপিল (১নং), সুমন আহমদ মোহন (২নং), মোশারফ হোসেন (৩ নং), কোষাধ্যক্ষ পদে অজুদ মিয়া, দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক পদে আকবর আলী, সদস্য পদে সাবের মিয়া, রাজ্জাক মিয়া, তারেকুল ইসলাম, কমর উদ্দিন ও রিপন মিয়া নির্বাচিত হয়েছেন। 
নবীগঞ্জ হিরা মিয়া গালর্স হাই স্কুলে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ৪৬৪ জন ভোটারের মধ্যে ৪২২ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রাইমারী শিক্ষক রুবেল মিয়া। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন পৌরসভার প্রধান সহকারী সরাজ মিয়া, শিক্ষক আব্দুল মজিদ ও শিক্ষক মাতলুব আহমদ। নির্বাচনে আইনশৃংখলার দায়িত্বে ছিলেন, এস.আই বিজয় দেবনাথের নেতৃত্বে থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা। নির্বাচন পর্যবেক্ষন করেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, যুগ্ম আহ্বায়ক শিহাব চৌধুরী, আউশকান্দি শ্রমিক ইউনিয়নের দিলশাদ মিয়া, আব্দুল কদ্দুছ সাগর, জিল্লুর নুর, সুনুক মিয়া, কাজির বাজার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, হবিগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। ভোট গণনা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার তৌহিদ চৌধুরী, সদস্য সচিব ইকবাল আহমদ বেলাল, কমিশন সদস্য সাহেব আলী, মেম্বার ইসমত আলী, অলিউর রহমান, মিজানুর রহমান, আওলাদ মিয়া, আশিকুর রহমান, হামিম মিয়া। পরে সিনিয়র যুগ্ম কমিশনার এটিএম সালাম আনুষ্টানিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ফয়েজ আহমদ ( ছাতা) ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আক্তার উদ্দিন (সিএনজি) পেয়েছেন ১১৪ ভোট, মাওলানা রফি উদ্দিন  (চেয়ার) পেয়েছেন  ৯৯ ভোট ও সোহেল মিয়া ( আনারস) পেয়েছেন ৮৮ ভোট। সহ-সভাপতি পদে জুনাব আলী  (হেলিকপ্টার) ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: আল আমীন (দেয়ালঘড়ি) প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আলী আহমদ বেলাল (রিক্সা) ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জমসেদ আলী (ঘোড়া) পেয়েছেন ১৩৬ ভোট ও অপর প্রার্থী  আফজল মিয়া (ফুটবল) ৮৮ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে অজুদ মিয়া  (মোরগ) ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বি  আল আমীন (হরিণ) পেয়েছেন ১৯৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জল হক কপিল (ঘুড়ি) ১৯০ পেয়ে ১ম, সুমন আহমদ মোহন (মাইক) ১৬৪ ভোট পেয়ে ২য় ও মোশারফ আলী (জগ) প্রতীকে ১১১ ভোট পেয়ে ৩য় হয়েছেন। সদস্য পদে সাবের মিয়া (মই) ১৯৩ ভোট পেয়ে ১ম, রাজ্জাক মিয়া (সিলিংফ্যান) প্রতীকে ১৫২ ভোট পেয়ে ২য়, তারেকুল ইসলাম ( টিউবওয়েল) ১৩৪ ভোটে ৩য়, কমর আলী ৯৪ ভোট পেয়ে ৪র্থ ও  রিপন মিয়া (উটপাখি) ৯৩ ভোট পেয়ে ৫ম হয়েছেন।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”