আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

বাংলা প্রেসক্লাব মিশিগানের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১২:৫৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০১:৩৯:২৩ পূর্বাহ্ন
বাংলা প্রেসক্লাব মিশিগানের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ওয়ারেন, ১৫ জুন : বাংলা প্রেসক্লাব মিশিগানের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল রোববার (১৪ জুন) সন্ধ্যায় ওয়ারেনে অনুষ্ঠিত হয়েছে।
রাজ্যের রায়ান রোডের একটি অফিসরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সেলিম আহমেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহেল আহমেদ।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বাংলা প্রেসক্লাব মিশিগানের ৫ম বর্ষপূর্তি উদযাপনের সার্বিক প্রস্তুতি এবং সংবিধান সংশোধনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় নতুন সদস্য হিসেবে দ্য বিএনএন নিউজের বার্তা সম্পাদক ওবায়দুল্লাহ রহমানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়। এ সময় উপস্থিত সদস্যরা তাকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য শামীম আহসান, সদ্য বিদায়ী সভাপতি শাহেদুল হক, সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য চিন্ময় আচার্য্য, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি কামাল আহমেদ, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য তোফায়েল রেজা সুহেল, কোষাধ্যক্ষ সোলায়মান আল মাহমুদ এবং সহ-সাধারণ সম্পাদক কাওসার দেওয়ান।
বক্তারা সংগঠনের ঐতিহ্য, পেশাদারিত্ব এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 
সভা শেষে সভাপতি সেলিম আহমেদ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ এবং কমিউনিটিতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন