আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা
বাংলা ফ্লায়ার নিয়ে প্রবাসী কর্মীদের উচ্ছ্বাস

ডেট্রয়েটে ইউএডব্লিউ লোকাল ১৫৫-এর বনভোজন ২০ জুন, ফ্রি খাবারসহ নানা চমক

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৩:১৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৩:১৫:৩২ পূর্বাহ্ন
ডেট্রয়েটে ইউএডব্লিউ লোকাল ১৫৫-এর বনভোজন ২০ জুন, ফ্রি খাবারসহ নানা চমক
ডেট্রয়েট, ১৫ জুন : যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী শ্রমিক সংগঠন ‘ইউনাইটেড অটো ওয়ার্কার্স’ (UAW) লোকাল ১৫৫-এর বার্ষিক বনভোজন আগামী ২০ জুন শনিবার অনুষ্ঠিত হবে। ডেট্রয়েটের বেল আইল পার্কের শেড ১২-এ সকাল ১১টায় শুরু হবে এ দিনব্যাপী আয়োজন।
দিনব্যাপী এই বনভোজনে সদস্য ও তাদের পরিবারের জন্য রয়েছে নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। এর মধ্যে থাকবে সারাদিন ফ্রি খাবার, শিশুদের জন্য বাউন্স হাউস, ফেস পেইন্টিং, সঙ্গীত, নৃত্য, খেলাধুলা, শিশুদের জন্য আলাদা জোন, বেলুন শিল্পীসহ আরও অনেক আকর্ষণীয় কার্যক্রম।
আয়োজকরা জানিয়েছেন, ইউএডব্লিউ লোকাল ১৫৫-এর এই বনভোজনকে ঘিরে বহুসংস্কৃতির অংশগ্রহণ বাড়াতে ইংরেজির পাশাপাশি বাংলা ও আরবি ভাষায় ফ্লায়ার বিতরণ করা হচ্ছে। বিশেষ করে বাংলা ভাষাভাষী কর্মীদের মধ্যে ফ্লায়ার বিতরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্যোগকে অনেকে শুধু একটি সাধারণ ভাষাগত পদক্ষেপ হিসেবে নয়, বরং মাতৃভাষার স্বীকৃতি, মর্যাদা ও অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখছেন। তাঁদের মতে, শ্রমিক সংগঠনের মতো বৃহৎ ও প্রভাবশালী একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলা ভাষায় ফ্লায়ার প্রকাশ করা প্রবাসী বাংলা ভাষাভাষী সদস্যদের জন্য সম্মান ও স্বীকৃতির একটি ইতিবাচক বার্তা বহন করে। এটি একই সঙ্গে বহুসাংস্কৃতিক কর্মপরিবেশে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের একটি উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে।
ফ্লায়ারে উল্লেখ করা হয়েছে— “আমরা পণ্য তৈরি করি, আমরা ভবিষ্যৎ গড়ি। আমরা একে অপরকে সমর্থন করি, ভালোবাসি। এক লোকাল, এক পরিবার, এক লড়াই।”
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই বনভোজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং পরিবারসহ একটি আনন্দঘন দিন উপভোগের সুযোগ তৈরি করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা