আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
ফেডারেল অভিযোগের মুখে ভারতীয় নাগরিক

মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৩:০৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৩:০৮:৪৩ পূর্বাহ্ন
মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক
পোর্ট হিউরন, ১৬ জুন : মিশিগানের পোর্ট হিউরনে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ১৩৩ পাউন্ড কোকেন জব্দ করেছে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ। ফেডারেল কর্মকর্তাদের মতে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ডলার।
ইউ.এস. কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বৃহস্পতিবার পোর্ট হিউরনের ব্লু ওয়াটার ব্রিজ এলাকায় কানাডাগামী একটি বাণিজ্যিক সেমি-ট্রাক্টর ট্রেইলারকে অতিরিক্ত তল্লাশির জন্য নির্বাচন করা হয়।
তল্লাশির সময় সিবিপি কর্মকর্তা ও কে-৯ ইউনিট ট্রাকটির ভেতরে দুটি কার্ডবোর্ডের বাক্সে লুকিয়ে রাখা ৫৫টি প্লাস্টিক মোড়ানো ‘ব্রিক’ আকৃতির সাদা পাউডারজাতীয় পদার্থ উদ্ধার করেন। পরবর্তী পরীক্ষায় সেগুলো কোকেন বলে নিশ্চিত হওয়া যায়। সিবিপি জানিয়েছে, জব্দ করা ১৩৩ পাউন্ড কোকেনের আনুমানিক মূল্য প্রায় ২.৫ মিলিয়ন ডলার।
সিবিপি'র পোর্ট ডিরেক্টর জেফরি উইলসন বলেন, “এই জব্দ অভিযানের মাধ্যমে আমাদের সম্মুখসারির কর্মকর্তারা আন্তঃসীমান্ত অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে আরেকটি বড় আর্থিক আঘাত হেনেছেন, যারা মুনাফার লোভে আমাদের যৌথ সীমান্তকে অপব্যবহারের চেষ্টা করে।”
কর্তৃপক্ষ মাদকদ্রব্যের পাশাপাশি ট্রাক্টর-ট্রেইলারটিও জব্দ করেছে। এ ঘটনায় ভারতীয় নাগরিক ওই চালকের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনার প্রক্রিয়া চলছে।
সিবিপি'র ফিল্ড অপারেশনস পরিচালক মার্টি সি. রেবন বলেন, “প্রতিটি মাদক জব্দের ঘটনা অপরাধী চক্রের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানে। আমরা আমাদের সীমান্তকে বিপজ্জনক মাদক পাচারের রুটে পরিণত হতে দেব না এবং এর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ব্লু ওয়াটার ব্রিজ এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় কোকেন জব্দের ঘটনা ঘটেছে। মিশিগানের পোর্ট হিউরন ও কানাডার অন্টারিও প্রদেশের পয়েন্ট এডওয়ার্ড এবং সার্নিয়াকে সংযুক্তকারী এই সেতুটি দুই দেশের অন্যতম ব্যস্ত সীমান্ত প্রবেশপথ।
২০২৫ সালের আগস্টে কানাডীয় কর্তৃপক্ষ সেতুটি অতিক্রমকারী একটি বাণিজ্যিক ট্রাক থেকে ৭৬৯ পাউন্ডের বেশি সন্দেহভাজন কোকেন উদ্ধার করে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে সেন্ট ক্লেয়ার কাউন্টি শেরিফের ডেপুটিরা সেতুর কাছাকাছি একটি গাড়ি থেকে ৩৭০ পাউন্ডেরও বেশি কোকেন জব্দ করেন।
এছাড়া গত মার্চে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) জানায়, সীমান্ত দিয়ে ২৪৫ পাউন্ড কোকেন পাচারের চেষ্টার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ