আমেরিকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’
খেলনাটি ফেরত ও নিরাপদে অপসারণে যা করতে হবে

‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:৪০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:৪০:৪৯ অপরাহ্ন
‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের
ল্যান্সিং, ১৬ জুন: মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (MDHHS) পরিবারগুলোর প্রতি জরুরি সতর্কতা জারি করে বলেছে, ওয়ালমার্ট ও ওলিস বার্গেইন আউটলেট থেকে কেনা ‘অরব ফাঙ্কি’ (Orb Funkee) স্কুইজ টয় বা চাপ দিয়ে খেলার খেলনাগুলোর ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য বিভাগ জানায়, খেলনাগুলোর ভেতরে থাকা বালিতে ক্ষতিকর পদার্থ অ্যাসবেস্টস থাকার আশঙ্কা পাওয়া গেছে। এ কারণে খেলনাগুলো নিরাপদভাবে ফেলে দেওয়ার বা বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিভাগের বিবৃতিতে বলা হয়, “অ্যাসবেস্টসের সংস্পর্শে আসার কোনো নিরাপদ মাত্রা নেই। ভোক্তাদের, বিশেষ করে শিশুদের, অবিলম্বে এসব খেলনার ব্যবহার বন্ধ করা উচিত।” প্রত্যাহার (রিকল) করা পণ্যের তালিকায় ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয়ের দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এগুলোর ডেট কোড (Date Code) হলো 3102491A।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, খেলনাগুলো নরম ও প্রসারণযোগ্য উপাদান দিয়ে তৈরি এবং ভেতরে বালি ভরা থাকে। মডেল 17451 একটি বড় সোনালি রঙের খেলনা-বানর (Monkee), আর মডেল 41929-এ কমলা, বেগুনি ও সবুজ রঙের একাধিক ছোট খেলনা-বানর রয়েছে।
ডেট কোডটি সোনালি রঙের মাঙ্কিটির হাতে অথবা ছোট মাঙ্কিগুলোর পেছনের অংশে পাওয়া যাবে।
স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের ঘরে থাকা খেলনাগুলো পরীক্ষা করে দেখতে এবং উল্লিখিত মডেল ও ডেট কোডের সঙ্গে মিল পাওয়া গেলে সেগুলো দ্রুত শিশুদের নাগালের বাইরে সরিয়ে নিরাপদভাবে বর্জন করার আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী, অর্থ ফেরত পেতে ক্রেতারা প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য অরব ফ্যাক্টরি (The Orb Factory)-র সঙ্গে ৮০০-৭৪১-০০৮৯ নম্বরে যোগাযোগ করতে পারেন।
খেলনাটি যদি অক্ষত থাকে এবং কোথাও ছেঁড়া বা ফাটল না থাকে, তাহলে সেটি দুটি মজবুত প্লাস্টিকের ব্যাগে ভরে ভালোভাবে মুখ বন্ধ করে টাইপ-২ (Type II) লাইসেন্সপ্রাপ্ত ল্যান্ডফিলে নিয়ে যেতে পারেন।
তবে খেলনাটি যদি ছিঁড়ে যায় বা এতে কোনো ফাটল দেখা দেয়, তাহলে অ্যাসবেস্টস অপসারণে লাইসেন্সপ্রাপ্ত কোনো ঠিকাদারের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের ঠিকাদারের তথ্য মিশিগান ডিপার্টমেন্ট অব লেবার অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি (LEO)-এর ‘কন্ট্রাক্টর সার্চ’ ওয়েবপেজে পাওয়া যাবে।
স্বাস্থ্য বিভাগ আরও সতর্ক করে বলেছে, খেলনা থেকে বেরিয়ে আসা বালি ভ্যাকুয়াম ক্লিনার বা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা উচিত নয়। এতে অ্যাসবেস্টসের সূক্ষ্ম কণা বাতাসে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে অতিরিক্ত তথ্য বা সহায়তার জন্য মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের এনভায়রনমেন্টাল হেলথ হটলাইন (৮০০-৬৪৮-৬৯৪২) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী