আমেরিকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

বৃষ্টি মাথায় নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করলেন চা শ্রমিকরা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:১৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:১৩:৩৪ অপরাহ্ন
বৃষ্টি মাথায় নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করলেন চা শ্রমিকরা
সিলেট, ১৭ জুন : প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগ সফরে এসে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনে যোগ দিতে বুধবার সকালে সিলেটে পৌঁছান তিনি।
সকাল পৌনে ১০টার দিকে ঢাকায় থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা শুরু করলে পথের বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানান হাজারো মানুষ।
সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় সবুজে ঘেরা লাক্কাতুড়া চা বাগানের পাশে ছিল সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন। সেখানে বৃষ্টিকে উপেক্ষা করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা। বাদ্যযন্ত্র বাজিয়ে এবং প্রধানমন্ত্রীর গাড়িতে ফুল ছিটিয়ে তারা তাদের ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশ করেন। বৃষ্টিভেজা সকালে চা শ্রমিকদের এই আন্তরিক অভ্যর্থনা পথচারীদেরও দৃষ্টি কাড়ে।
চা শ্রমিকদের পরপরই চৌকিদেখি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
এছাড়া সিলেট নগরীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। রাজনৈতিক কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষও সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। জনতার ভালোবাসার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার