আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

পশ্চিম ভার্জিনিয়ার নিউ বৃন্দাবনে প্রাণের আমেজে কীর্তন মেলা

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৪:০৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৪:০৯:১৫ পূর্বাহ্ন
পশ্চিম ভার্জিনিয়ার নিউ বৃন্দাবনে প্রাণের আমেজে কীর্তন মেলা
ভার্জিনিয়া, ২১ জুন : যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যে অবস্থিত নিউ বৃন্দাবনে গতকাল, শনিবার প্রাণের আমেজে কীর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন ভোর  থেকে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত কীর্তন মেলা চলে। কীর্তন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল দিনব্যাপী কীর্তন, পূজা অর্চনা, ধর্মকথা, প্রসাদ বিতরণ ইত্যাদি।
ঈশ্বরের নাম, লীলা ও তার গুণাবলীকে সুর, তাল, লয়ে বেঁধে এক অপূর্ব রসে নিবেদন করাকে বলে কীর্তন। "এই কলিযুগে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরমার্থ লাভের আর কোন উপায় নেই। অন্যান্য অনেক আধ্যাত্মিক পন্থা আছে যেগুলি পারমার্থিক উন্নতির সহায়ক, কিন্তু এই যুগে (কলি) সেগুলি কার্যকরী নয়।"
ধ্যান, যজ্ঞ এবং বিগ্রহ অর্চন- এই পারমার্থিক কর্মগুলি ফলপ্রসূ হয় যখন সঙ্গে ভগবানের দিব্যনাম কীর্তন করা হয়। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে, "বিগ্রহ অর্চনের মাধ্যমে হৃদয় নির্মল হয়, যদি সঙ্গে কীর্তন করা হয়। কারণ এটি আমাদেরকে ভগবানের সাথে সরাসরি যুক্ত করে।"
কীর্তন মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ‍্য থেকে কীর্তনিয়ারা সহ বিপুলসংখ্যক কৃষ্ণভক্ত অংশগ্রহন করেন।
সুমন মজুমদার এর নেতৃত্বে আটলান্টিক সিটি কীর্তনীয়া দলের সদস্য তৃপ্তি সরকার, প্রদীপ দে,মেরি দে, গঙ্গা সাহা, চন্দন রায়, দীপা দে জয়া, সোমা দেব কীর্তন মেলায় অংশগ্রহণ করেন। কীর্তন মেলায় কৃষ্ণভক্তদের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে 'হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম', আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে। কীর্তন মেলায় অংশগ্রহণকারী কৃষ্ণভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা

হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা