আমেরিকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’

আজ বিশ্ব বাবা দিবস

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ১১:১১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ১১:১১:০৮ পূর্বাহ্ন
আজ বিশ্ব বাবা দিবস
ওয়ারেন, ২১ জুন : পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভাষা বদলায়, সংস্কৃতি বদলায়, মানুষের জীবনযাত্রাও বদলে যায়। কোথাও বাবা ‘ফাদার’, কোথাও ‘ড্যাড’, কোথাও ‘আব্বা’, আবার বাংলায় তিনি ‘বাবা’। শব্দের রূপ ভিন্ন হলেও অনুভূতির জায়গাটি এক ও অভিন্ন। কারণ পৃথিবীর সব ভাষার অভিধানে সবচেয়ে নির্ভরতার, সবচেয়ে নিরাপত্তার এবং সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম হলো বাবা।
আজ জুন মাসের তৃতীয় রবিবার, বিশ্ব বাবা দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। তবে কোনো নির্দিষ্ট দিনের অপেক্ষায় থাকে না বাবা-সন্তানের সম্পর্ক। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তেই সন্তানের জীবনে বাবার অবদান নীরবে ছড়িয়ে থাকে। বাবা এমন একজন মানুষ, যিনি নিজের স্বপ্ন, ইচ্ছা কিংবা ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ নির্মাণে নিরলস পরিশ্রম করে যান।
একটি শিশুর জীবনের প্রথম সাহস, প্রথম ভরসা এবং প্রথম নিরাপত্তার আশ্রয়স্থল তার বাবা। ছোট্ট দুটি হাত যখন বাবার আঙুল শক্ত করে ধরে হাঁটা শেখে, তখনই গড়ে ওঠে এক অদৃশ্য অথচ আজীবন অটুট বন্ধন। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে সন্তানের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকেন বাবা। কখনো তিনি পথপ্রদর্শক, কখনো শিক্ষক, কখনো বন্ধু, আবার কখনো কঠোর অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন।
মায়ের ভালোবাসা যেমন প্রকাশ্য ও আবেগঘন, বাবার ভালোবাসা অনেক সময় তেমনি নীরব ও অন্তর্মুখী। সংসারের শত দায়িত্ব, অর্থনৈতিক চাপ কিংবা ব্যক্তিগত কষ্টের কথা না ভেবে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য জীবনভর সংগ্রাম করে যান একজন বাবা। সন্তানের সফলতায় তিনি সবচেয়ে বেশি আনন্দিত হন, আর সন্তানের কষ্টে সবচেয়ে বেশি ব্যথিত হন। অথচ নিজের আবেগ প্রকাশে তিনি অনেক সময়ই সংযত থাকেন।
বাবা শুধু একজন অভিভাবক নন; তিনি একটি পরিবারের ভিত্তি, শক্তি এবং অনুপ্রেরণার উৎস। সন্তানকে মানুষ করার জন্য একজন বাবার যে ত্যাগ, শ্রম ও আত্মনিবেদন, তার প্রকৃত মূল্য কখনোই পরিমাপ করা সম্ভব নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ উপলব্ধি করতে শেখে- জীবনের অনেক অর্জনের পেছনে নীরবে দাঁড়িয়ে ছিলেন একজন বাবা।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্ট শহরের একটি গির্জায় প্রথমবারের মতো পিতাদের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। পরবর্তীতে ওয়াশিংটনের বাসিন্দা সোনোরা স্মার্ট ডড তাঁর বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আনুষ্ঠানিকভাবে ‘ফাদার্স ডে’ পালনের উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টার ফলেই ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বাবা দিবস উদযাপিত হয়। পরে জুন মাসের তৃতীয় রবিবারকে বিশ্ব বাবা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ধীরে ধীরে এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে।
আজকের এই দিনে পৃথিবীর সকল বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। যাঁরা আজও সন্তানের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, যাঁরা দূরে থেকেও পরিবারের স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করছেন, আর যাঁরা পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু স্মৃতিতে অমলিন হয়ে আছেন- সকল বাবার প্রতি জানাই বিনম্র সালাম।
বিশ্ব বাবা দিবসে ‘সুপ্রভাত মিশিগান’-এর পক্ষ থেকে পৃথিবীর সকল বাবাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী