আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ১১:১৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ১১:১৮:১৯ পূর্বাহ্ন
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত
সিলেট, ২১ জুন : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা হলেন কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানিগ্রাম ইউপির গাছবাড়ি এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। এ ঘটনায় কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, এই পাঁচজন জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে মধ্যপ্রচ্যের কাতারে বসবাস করে আসছেন। প্রতিদিনের মত আজও বাংলাদেশ সময় সকাল ১০টায় কাজের উদ্দেশ্য দোহা থেকে একটি প্রাইভেট কারযোগে সানিয়া নামক স্থানে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে ছিটকে পড়ে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ওই ৫ বাংলাদেশী নিহত হন। এ ঘটনায় গাড়ির চালকও নিহত হয়েছেন। তিনি একজন ভারতীয়। নিহতদের মরদেহ বর্তমানে কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স