আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট-৬১ থেকে লড়ছেন মাহবুব খান, স্টার্লিং হাইটসে নির্বাচনী সভা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১২:৩৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ১২:৩৯:২৮ অপরাহ্ন
ডিস্ট্রিক্ট-৬১ থেকে লড়ছেন মাহবুব খান, স্টার্লিং হাইটসে নির্বাচনী সভা
স্টার্লিং হাইটস, ২২ জুন : মিশিগান অঙ্গরাজ্যের স্টার্লিং হাইটসে গত শনিবার বিকেলে বাংলাদেশি-আমেরিকান নেতা মাহবুব খানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ৪ আগস্ট অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তিনি মিশিগানের ৬১তম ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন তানিম।
সভায় মাহবুব খান বলেন, নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি তার নির্বাচনী এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাহবুব খান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়ারেশ খানের সন্তান। তিনি বর্তমানে ঢাকা ডিভিশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বিএএম) সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি ASAAL মিশিগান চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং AMPAC-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি ১৩তম ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ, বর্তমান ও সাবেক সিটি কাউন্সিল সদস্য, সিটি কমিশনার, ব্যবসায়ী, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন জাতিগোষ্ঠী ও পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মিশিগানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির মধ্যেও মাহবুব খানের প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় প্রবাসীদের মতে, মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের সক্রিয় অংশগ্রহণ কমিউনিটির প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সাউথ জার্সিতে বর্ণাঢ্য কৃষ্ণলীলা অনুষ্ঠিত

সাউথ জার্সিতে বর্ণাঢ্য কৃষ্ণলীলা অনুষ্ঠিত