আমেরিকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’

আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১১:২৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১১:২৩:১৭ পূর্বাহ্ন
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা
ঢাকা, ২৩ জুন : বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পুরোপুরি নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত আদালতের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, ‘দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার শেষে আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’ মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারিক প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয় যে দলটি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাহলে আদালত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, ‘বিচারাধীন অবস্থায় সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। ফলে দলটি যদি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করে, সেটি আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।’
আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তার মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর দলটির প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার মতো নৈতিক ও রাজনৈতিক অবস্থান নেই। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, ‘বিভিন্ন অনিয়ম ও অপরাধের অভিযোগে অভিযুক্ত একটি দলের পক্ষে জনগণের সামনে শক্ত অবস্থানে ফিরে আসা সহজ হবে না।
একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য কতটা উপযোগী— এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘গণতন্ত্রে অংশগ্রহণের জন্য কিছু মৌলিক নীতি ও মানদণ্ড রয়েছে। কোনো দল যদি সেই নীতিমালা লঙ্ঘন করে, তাহলে জনসমর্থন থাকলেও তার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে পারে।’
স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন কোনো দলীয় প্রতীকে হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের আইনের মধ্যে থেকে যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে কে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সেটা দেখার বিষয় না।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী