আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক
জুলাই অভ্যুত্থান ইস্যুতে ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১১:৪৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১১:৪৮:৪০ পূর্বাহ্ন
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি
ঢাকা, ২৩ জুন : সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ‘বিতর্কিত কর্মকাণ্ড’ এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত ও আরও দুজনকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
সোমবার (২২ জুন) রাতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
একই বৈঠকে ২০১৯ সালের ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর পদ বাতিলের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থানসহ বিভিন্ন অভিযোগে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত সম্পর্কে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “যে তিনজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন অভিযোগ ছিল। আর অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি ও নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অ্যাকাডেমিক কমিটির সুপারিশ ছিল। সেই সুপারিশের আলোকে তাকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত গোলাম রাব্বানীর ছাত্রত্ব বৈধ না থাকায় তার পদ বাতিলের সিদ্ধান্ত আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর জনপ্রিয় গান গেয়ে ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেন। তার গাওয়া কয়েকটি গান দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের একাংশের মধ্যে সমালোচনার জন্ম দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সিন্ডিকেটের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তাকেও অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ