আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৩:০৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৩:০৩:৪৯ পূর্বাহ্ন
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী
নিউ জার্সি, ২৪ জুন : রাজ্যের ডেমোক্র্যাট নেতা সুব্রত চৌধুরীকে “এডওয়ার্ড ডেভলিন মেমোরিয়াল অ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এগ হারবার সিটির টিম স্টারস লোকাল ৩৩১ হলে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটির পুনর্গঠন অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান মাইক সুলেমান এবং নবনির্বাচিত চেয়ারম্যান ড. ওয়ালিদ আব্দরাবুহ সুব্রত চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন। কমিউনিটির প্রতি অসামান্য অবদান এবং আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির আদর্শের প্রতি তাঁর দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির নেতৃবৃন্দ, সদস্য, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাট কংগ্রেস প্রার্থীসহ বিভিন্ন প্রার্থী এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুব্রত চৌধুরী টানা চার মেয়াদে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটির পারসন পদে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির সক্রিয় সদস্য হিসেবে দলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির