আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক 

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০১:০০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০১:০০:১৯ অপরাহ্ন
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি
লস অ্যাঞ্জেলেস, ২৪ জুন : ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে এক প্রস্তুতি ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন রাত সাড়ে ৮টায় অরকিড রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় বিভিন্ন শহর থেকে আগত অতিথিরা অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন লস অ্যাঞ্জেলেস ফোবানার মেম্বার সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। তিনি ফোবানার সার্বিক প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। তিনি জানান, মায়ামি, টেক্সাস ও বাংলাদেশসহ বিভিন্ন স্থানে ফোবানার গণসংযোগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে প্রতিনিধিদল ভার্জিনিয়ায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করবে।
ফোবানার কনভেনর ড. জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে বিভিন্ন শহরে অনুষ্ঠিত ‘মিট অ্যান্ড গ্রিট’ কর্মসূচির অভিজ্ঞতা তুলে ধরেন এবং আসন্ন সম্মেলনের নানা আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, “লস অ্যাঞ্জেলেসের মানুষ ফোবানাকে ভালোবাসে। অতীতেও আমরা সবার সহযোগিতায় সফল ফোবানা আয়োজন করেছি। আমাদের কমিউনিটি নিয়ে আমরা গর্বিত। এই বৃহৎ কমিউনিটিতে কোনো বিভাজন নেই; সবাই আন্তরিকভাবে সহযোগিতা করছেন। উত্তর আমেরিকায় এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।”
সভায় সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পী শহীদ আহমেদ মিঠু সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি অংশগ্রহণকারী শিল্পীদের তথ্য, নাম এবং অনুষ্ঠানসূচি তুলে ধরে জানান, এবারের সাংস্কৃতিক আয়োজন হবে বর্ণাঢ্য ও আকর্ষণীয়। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরাও এতে অংশ নেবেন। অনুষ্ঠানকে সফল করতে নিয়মিত মহড়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
লস অ্যাঞ্জেলেস ফোবানার হোস্ট কমিটির সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী বলেন, “আমাদের পুরো টিম ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সবার আন্তরিক সহযোগিতায় প্রস্তুতি কার্যক্রম আরও গতিশীল হয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন স্থানে পরিচালিত গণসংযোগ কর্মসূচিও অত্যন্ত সফল হয়েছে।”
ফোবানার সাবেক চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, “লস অ্যাঞ্জেলেস ফোবানার প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। আমরা কনভেনর ড. জয়নাল আবেদীনকে সর্বাত্মক সহযোগিতা করছি। অতীতেও তিনি সফলভাবে ফোবানা আয়োজন করেছেন। তিনি একজন অভিজ্ঞ ও দক্ষ সংগঠক।”
মূল্যায়ন সভায় বীর মুক্তিযোদ্ধা জামি বলেন, “অতীতের ফোবানা আয়োজনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। এবারও এ ধরনের একটি আয়োজন অন্তর্ভুক্ত করা হবে বলে আমরা আশা করছি।”
সভায় আরও বক্তব্য দেন আনন্দমেলার আলী, বুফলা (BUFLA)-এর নবনির্বাচিত সভাপতি ইলিয়াস সিকদার, সাবেক সভাপতি শিপার চৌধুরী, স্থানীয় সংগঠক ও ব্যবসায়ী মুনির চৌধুরী, দাউদ এবং মোহাম্মদ খান। বক্তারা ৪০তম ফোবানার সফল আয়োজন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রফেসর ড. নাজমুল উল্লাহ বলেন, “এবারের ফোবানার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, তাঁদের যোগ্যতা ও অভিজ্ঞতা দেখলেই বোঝা যায় এটি একটি উচ্চমানের সংগঠকদের সম্মেলন হতে যাচ্ছে। আয়োজকদের বড় একটি অংশ প্রকৌশলী এবং অনেকেই স্টেট ও ফেডারেল পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ব্যস্ত পেশাগত জীবনের পাশাপাশি তাঁরা ফোবানার জন্য সময় দিচ্ছেন, যা লস অ্যাঞ্জেলেস ফোবানার একটি বড় অর্জন।”
তিনি আরও বলেন, হোস্ট কমিটি ও ব্যবস্থাপনা টিম সমন্বিতভাবে কাজ করছে এবং লস অ্যাঞ্জেলেসের প্রায় সব বাংলাদেশি সংগঠনই এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। ফলে এবারের ফোবানা উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির একটি ব্যতিক্রমধর্মী মিলনমেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট, উপস্থাপক ও শিল্পী সাজিয়া হক মিমি ৪০তম ফোবানায় নারীর ক্ষমতায়নবিষয়ক সেমিনার এবং ফোবানা স্কলারশিপ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এসব উদ্যোগ কমিউনিটির নারীদের নেতৃত্ব বিকাশ এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হোস্ট কমিটির মিডিয়া চেয়ারম্যান সাংবাদিক লষ্কর আল মামুন জানান, এবারের ফোবানায় বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি শিল্পী সঞ্জয় দেব উপস্থিত থাকবেন।
হোস্ট কমিটির পক্ষে আরও বক্তব্য দেন ডেপুটি কনভেনর হাবিব আহমদ টিয়া এবং চিফ কো-অর্ডিনেটর সায়েদুল হক সেন্টু। তারা বলেন, “লস অ্যাঞ্জেলেসের কমিউনিটির একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে ড. জয়নাল আবেদীন ও মোহাম্মদ ইকবালের নেতৃত্বে ৪০তম ফোবানাকে সফল করে তুলব।”
সভার শেষ পর্যায়ে কনভেনর ড. জয়নাল আবেদীন উপস্থিত অতিথিদের মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের পরামর্শ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। সবাই স্পন্সরশিপ গ্রহণ করুন, স্টল বুক করুন, স্মরণিকায় বিজ্ঞাপন দিন, বিভিন্ন প্যাকেজ গ্রহণ করুন এবং বন্ধু-স্বজনদের ফোবানার সঙ্গে সম্পৃক্ত করুন। এই আয়োজন সফল করতে আমাদের সবার আর্থিক ও নৈতিক সহযোগিতা প্রয়োজন। ব্যবসা ও পেশাগত প্রচারেরও এটি একটি অনন্য সুযোগ। ইনশাআল্লাহ, ৪০তম ফোবানা একটি মাইলফলক হয়ে থাকবে।” তিনি আরও বলেন, স্থানীয় কমিউনিটির ঐক্যবদ্ধ অংশগ্রহণই আয়োজকদের সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।
এবারের ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর হলিউডখ্যাত লস অ্যাঞ্জেলেসে ফোবানার ৪০তম আসর বসবে। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
সম্মেলনে দেশি-বিদেশি খ্যাতিমান শিল্পীদের পরিবেশনার পাশাপাশি থাকছে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার, ব্যবসায়িক নেটওয়ার্কিং, স্বাস্থ্যসেবা বিষয়ক সেশন, নারী উদ্যোক্তা কর্মশালা, বইমেলা, কাব্যজলসা, সাহিত্য ও কবিতা আসর, ইয়ুথ ফোরাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সংস্কৃতিবিষয়ক আলোচনা, ট্যালেন্ট ও ফ্যাশন শো এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ফোবানা স্কলারশিপ প্রদানসহ নানা আয়োজন।
উল্লেখ্য, ফোবানার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের ভেটেরান সদস্য ও পেনসিলভানিয়ার বিশিষ্ট কমিউনিটি নেতা রবিউল করিম বেলাল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা